HomeAssamআসামে ঘুষ কান্ডে গ্রেফতার ২ সরকারি কর্মচারী

আসামে ঘুষ কান্ডে গ্রেফতার ২ সরকারি কর্মচারী

spot_img
- Advertisement -

সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ ভারতের আসামরাজ‍্যে পৃথক পৃথক অভিযানে ২ সরকারি কর্মচারীকে গ্রেফতার করলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন ২ কর্মচারী। শুক্রবার (৪ জুলাই ) চড়াইদেউ জেলার আবগারি বিভাগের ডেপুটি সুপার প্রশান্ত কুমার গগৈকে গ্রেফতার করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মদের দোকান স্থানান্তরের নামে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এদিকে, ঘুষ নেওয়ার অপরাধে রঙিয়ার রাজস্ব সার্কল কার্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীকে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। ধৃত কর্মচারীর নাম ডিম্বেশ্বর হালৈ। জমি সংক্রান্ত কাজের জন্য একব‍্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ডিম্বেশ্বরকে গ্রেফতার করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ডিম্বেশ্বরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রচুর অভিযোগ রয়েছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments