HomeKolkataগণেশ চতুর্থীতে প্রেসক্লাবে শিক্ষা ও সংস্কৃতির অনন্য আয়োজন

গণেশ চতুর্থীতে প্রেসক্লাবে শিক্ষা ও সংস্কৃতির অনন্য আয়োজন

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :২৭ আগস্ট গণেশ চতুর্থীর বিশেষ দিনে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো এক শিক্ষা ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান। আয়োজনে ছিল ন্যাশনাল এডুকেশন ফোরাম, বেঙ্গল এডুকেশন ফোরাম এবং বেঙ্গল অনএডেড স্কুলস অর্গানাইজেশন।

প্রদীপ প্রজ্জ্বলন ও গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ আকর্ষণ ছিল গ্রুপ প্রেসিডেন্ট মীনাক্ষী বানসালের নতুন বই প্রকাশ। এদিন কলকাতা ও জেলার মোট ১০০টি স্কুলকে প্রদান করা হয় ‘রাষ্ট্রীয় প্রশাসক সম্মান’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি ড. গীতাঞ্জলি মুখার্জি, মিতালি দাস, কেন্দ্রীয় সম্পাদক দেবাশীষ দেবশর্মা, গ্রুপ প্রেসিডেন্ট মীনাক্ষী বানসালসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও জেলার সমন্বয়কারীরা।

শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ঘোষণা করা হয় ‘টিচার্স অলিম্পিয়াড’-এর। আগামী ১২ অক্টোবর, ২০২৫ এই জাতীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে বেঙ্গল এডুকেশন ফোরাম ও বেঙ্গল অনএডেড স্কুলস অর্গানাইজেশনের উদ্যোগে।এরপর ১৪ই নভেম্বর ২০২৫ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ সম্মাননা অনুষ্ঠান “বাংলায় সুশিক্ষার ঝলক – এগিয়ে বিশ্ব বাংলা
এই গৌরবময় উদ্যোগটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ভাবনা ও প্রেরণা থেকে। এর মাধ্যমে শিক্ষক সমাজকে সম্মানিত ও উৎসাহিত করার পাশাপাশি রাজ্যের শিক্ষার মান আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিস্তারিত জানতে স্থানীয় জেলা সমন্বয়কারী বা ভিজিট করুন বেঙ্গল এডুকেশন ফোরাম-এর অফিসিয়াল ওয়েবসাইট।

শিক্ষা ও সংস্কৃতির মিলনমেলায় এই আয়োজন নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন আয়োজকরা

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments