HomeNewsনতুন বছরের শুরুতেই চোখধাঁধানো ওয়েস্টার্ন ক্যালেন্ডার শুট, আয়োজনে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ...

নতুন বছরের শুরুতেই চোখধাঁধানো ওয়েস্টার্ন ক্যালেন্ডার শুট, আয়োজনে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ:নতুন বছরের শুরুতেই ফ্যাশন ও গ্ল্যামারের জগতে আরও এক আকর্ষণীয় সংযোজন করল অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট। সংস্থার উদ্যোগে ২০২৬ সালের ওয়েস্টার্ন ক্যালেন্ডার শুট অনুষ্ঠিত হল বং কানেকশন স্টুডিওতে। অন্যান্য কাজের মতোই এই শুটেও দর্শকদের জন্য ছিল একাধিক বিশেষ চমক।
অসাধারণ ওয়েস্টার্ন পোশাক ও নান্দনিক সাজগোজে সজ্জিত হয়ে নবাগত ও অভিজ্ঞ মিলিয়ে মোট ৩০ জন মডেল এই ক্যালেন্ডার শুটে অংশ নেন। অভিষেক দত্তের পরিচালনায় বছরজুড়ে একের পর এক অভিনব কাজ দর্শকদের সামনে এসেছে, যা নবাগত শিল্পীদের পাশাপাশি ফ্যাশনপ্রেমী বহু মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
এই ক্যালেন্ডার শুটে পোশাকের দায়িত্বে ছিলেন ডিজাইনার লুনা পাল ও মন্দ্বীপ সরকার। চিত্রগ্রহণের দায়িত্ব সামলান সুরজিৎ পাল। সাজ ও মেকআপে ছিল স্টুডিও প্রো একাডেমি, যাদবপুর। ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন শুভ মল্লিক ও সূর্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই ক্যালেন্ডার নতুন বছরে দর্শকদের জন্য এক চোখধাঁধানো উপহার হয়ে উঠতে চলেছে।
আগামী বছরজুড়ে ম্যাগাজিন শুট, সিনেমার শুটিং এবং বাংলা নববর্ষ ক্যালেন্ডারসহ একাধিক নতুন কাজের পরিকল্পনা রয়েছে। এই সমস্ত কাজের মাধ্যমে নতুন প্রতিভারা নিজেদের জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন বলেই আশাবাদী অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট-এর কর্ণধার।
অভিষেক দত্ত জানান, নতুন বছরে আরও নতুন কাজ ও সৃষ্টিশীল উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে তাঁদের।
যোগাযোগ: ৮৯১০৮৯৬৮৫৯

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments