HomeNewsনিরবিচ্ছিন্ন বৃষ্টির মাঝেও মানবতার বার্তা—NSCTWA-র উদ্যোগে তারাপীঠে ১০০০ মানুষের অন্নসেবা

নিরবিচ্ছিন্ন বৃষ্টির মাঝেও মানবতার বার্তা—NSCTWA-র উদ্যোগে তারাপীঠে ১০০০ মানুষের অন্নসেবা

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ,তারাপীঠ, বীরভূম |অনবরত বৃষ্টিতে চারিদিকে জলমগ্ন বাংলার চিত্র। গ্রামের পর গ্রাম জলবন্দি, চাষের জমি নদীতে পরিণত, শহরের রাস্তাঘাটে হাঁটু জল। প্রকৃতির এই দুর্যোগে যখন জনজীবন বিপর্যস্ত, তখনই মানবিকতার দীপ্ত উদাহরণ তৈরি করল “উত্তর সাবারবান কম্পিউটার ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (NSCTWA)”।

প্রতিবছরের মতো এবারও শ্রাবণের শেষ সপ্তাহে তারা পৌঁছে গেলেন বীরভূমের পবিত্র তারাপীঠে। উদ্দেশ্য একটাই—মানুষের সেবা। প্রবল বর্ষণের মধ্যেও তারা পিছপা হননি। ১০০০ মানুষকে মধ্যাহ্নভোজের আয়োজন করে, সম্পূর্ণ ভরপেট খাওয়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন NSCTWA-র সদস্যরা।

এই মহতী উদ্যোগে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষের মানবাধিকার কাউন্সিলের সভাপতি সুকুমার দাস এবং উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন NSCTWA-র ভারপ্রাপ্ত সভাপতি অমিত দাস এবং কার্যকরী যুগ্ম সম্পাদক উত্তম বিশ্বাস।

বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার সেক্রেটারি শুভ্রাংশু বন্দ্যোপাধ্যায়, যিনি গোটা সেবামূলক কার্যক্রমটি নিপুণতার সাথে পরিচালনা করেন।

এই বৃহৎ উদ্যোগের প্রচার ও সমন্বয়ের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন মানবাধিকার কাউন্সিলের পশ্চিমবঙ্গ শাখার ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ও NSCTWA-র ফাউন্ডার মেম্বার এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য রাজীব সেন। সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, ওয়েব বুলেটিনে এই মানবিক উদ্যোগকে তুলে ধরার জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছেন।

প্রকৃত দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের মনুষ্যত্ব। NSCTWA-র এই প্রয়াস সেই মানবিকতার আদর্শ উদাহরণ হয়ে থাকবে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা NSCTWA-র সমস্ত সদস্যদের।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments