
রামচন্দ্রপুর লোলার্ক সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন- এর তরফে ছোটদের চড়ুইভাতি| দুঃস্থ, পথশিশু ও লেপ্রসি শিশুদের জন্য আমাদের আয়োজন… আজ তাদেরই কথা বলবো আমি লোলার্ক-এর সম্পাদিকা চুমকি ঘোষ …. লকডাউনের আবহে দীর্ঘ তিন মাস LOLARK তাদের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করে ছিলো অগনিত শুভাকাঙ্ক্ষীদের সাহায্য নিয়ে, সেই সময় খুবই খারাপ অবস্থা। কোন কোন রাত এই শিশুরা হয়তো না খেয়েই শুয়ে পড়েছে….একদিন ছোট্ট একটা মেয়ে মাংস- ভাত খাওয়ার ইচ্ছে প্রকাশ করে কিন্তু সেই সময় আমরা তার ব্যবস্থা করতে পারি নি। কিন্তু মনে মনে স্থির করে ছিলাম অবশ্যই একদিন করতে পারবো। অনেকেই আমায় পিকনিকের জন্য আমন্ত্রণ জানায় কিন্তু আমি মনে মনে স্থির করে ছিলাম দুঃস্থ, পথশিশু ও লেপ্রসি শিশুদের নিয়েই চড়ুইভাতি করবো নতুবা আর অন্য কোথাও নয়। সেই ইচ্ছে পূরণ করেছেন আমার প্রিয় ডক্টরেট দিদি(নাম জানাতে অনিচ্ছুক)। আসলে আমার এই প্রিয়জনরা আমায় অসম্ভব ভালবাসে। তাদের স্নেহাশিস ও ভালবাসা নিয়েই লোলার্ক-এর পথচলা…. আর আজকের বিশাল প্রাপ্তি এই ছোট ছোট শিশুদের মুখের এক চিলতে হাসিটুকু।আজকের এই বিশাল কর্মকান্ডে লোলার্ক-এর পুরুলিয়ার সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা আমায় আরও একধাপ এগিয়ে দেয় এবং সাহসও যোগায় “দিদি আমরা তোমার পাশে আছি”। আমি কৃতজ্ঞতা স্বীকার করি ভাই সুমন চৌধুরী, ভাই অজয় রানা, ভাই সাত্যকি দে, ডক্টর কৌশিক মন্ডল দাদা, ভাই শিবরাম, রানু, সৌমিলী, বন্ধু কুন্তল মিত্র, অবশ্যই অর্হিণা ও অর্নিবা। আজকের খামখেয়ালী বৃষ্টির আসা-যাওয়ায় একটুখানি মন খারাপ হলেও মূহুর্তের মধ্যে মন ভালো হয়ে গেল সম্পূর্ণ হলটা পাওয়ায়। যার একটা টাকাও ভাড়া নেয় নি হল কর্তৃপক্ষ। দেবদাস চট্টরাজ (সোনা) রেল নর্থ ইনিস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তা, সফিকদা, প্রমুখ সাহায্যকারী দাদাভাইদের লোলার্ক-এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। স্থান : আদ্রা, রেল নর্থ ইন্সটিটিউট। জেলা : পুরুলিয়া তারিখ: 23/1/2022সময় : 6 am to 4 pm.




