HomeNewsশুক্র থেকেই বাড়বে ঝড়বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়

শুক্র থেকেই বাড়বে ঝড়বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়

spot_img
- Advertisement -

শুক্র থেকেই বাড়বে ঝড়বৃষ্টি! সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আগামীকালের আবহাওয়া

কখনও তীব্র রোদের দাপট তো কখনও আবার ভারী বৃষ্টি, গোটা মার্চ মাস জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা যেন বেড়েই চলেছে। যদিও এর পিছনে রয়েছে ঘূর্ণাবর্তের ছায়া। সেই কারণে গত কয়েকদিনের শুকনো আবহাওয়া থাকার পর আবারও হাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় আগামীকাল (Weather Tomorrow) থেকেই জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও (North Bengal) সতর্কতা জারি করা হয়েছে পাঁচ জেলায়।

কিছুদিন আগেই ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে সেই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত থাকবে। শুধু তাই নয়, এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর থেকে দক্ষিণে। ইতিমধ্যে আজ বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তার সঙ্গে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments