HomeNewsস্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিবসে প্রারম্ভ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ, শিশুদের শিক্ষাসামগ্রী...

স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিবসে প্রারম্ভ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ, শিশুদের শিক্ষাসামগ্রী ও কম্বল বিতরণ

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ :স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ‘প্রারম্ভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক মানবিক ও সমাজমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে স্বামীজির আদর্শ ও শিক্ষা স্মরণ করা হয়।
এই উপলক্ষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষার প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি মিষ্টি মুখের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।
প্রারম্ভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বরাবরের মতোই মানুষের পাশে থাকার বার্তা দেয় এই অনুষ্ঠানের মাধ্যমে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীতকালে কম্বল বিতরণ, নারী দিবসে মহিলাদের সম্মান প্রদান সহ গাছ বিতরণ ও মিষ্টি মুখ করানো, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে।
সংগঠনের সদস্যদের মতে, স্বামী বিবেকানন্দের মানবসেবার আদর্শকে সামনে রেখেই প্রারম্ভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আগামী দিনেও সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাবে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments