ওড়িশার তালসারি কোস্টাল থানার পুলিশ এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে বিকেল সাড়ে চারটের নাগাদ বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান রাহুল। নিখোঁজোর পর পুলিশকে এমনটাই প্রোডাকশনের লোকজনদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাহুল ভেসে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে শুটিংএর ক্যামেরা পার্সন থেকে প্রোডাকশনের লোকজন উদ্ধারের চেষ্টা চালায়। তাতেও উদ্ধার সম্ভব না হলে পুলিশের সহযোগে সেফটি ভোটের মাধ্যমে প্রায় ঘন্টা খানেকের পর রাহুলকে উদ্ধার করা হয়। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এক সহ নায়িকার একটি ফুটেজ থেকে জানা যাচ্ছে তিনিও পড়ে গেছিলেন। শুটিং চলাকালীন ঘটনাটি ঘটেছে। তবে তিনি কোথা থেকে পড়ে গেছিলেন কিভাবে পড়ে গেছিলেন সেগুলো তদন্ত সাপেক্ষ বলে পুলিশ জানাচ্ছে। তদন্ত জারি রয়েছে বলে জানায় পুলিশ। আগামীকাল পোস্টমর্টেম হবে কাঁথি মহকুমা হাসপাতালের মরগে।
কিন্তু প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী তিনি জানাচ্ছেন ঘটনার স্থলে ছিলেন না। সাড়ে তিনটের নাগাদ শুটিং শেষ হয়ে যায়। তারপর ওরা জলে নামে। শুটিংয়ের শেষে ঘটনাটি ঘটেছে। তাকে খবর করা হয় রাহুল তলিয়ে ভেসে যাচ্ছে। এবং পরে তাকে সেফটি বোর্ড দিয়ে উদ্ধার করা হয়।




