HomeNews“বন্ধু তুমি একা নও”— খুঁটিপুজো, রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুবর্ণজয়ন্তীতে মানবতার...

“বন্ধু তুমি একা নও”— খুঁটিপুজো, রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুবর্ণজয়ন্তীতে মানবতার বার্তা দিল পানশিলা শিশু উদ্যান ও দিশারী

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :পাক সুবর্ণজয়ন্তী বর্ষে এক অভিনব উদ্যোগে সমাজের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পানশিলা শিশু উদ্যান ও দিশারীর সদস্যবৃন্দ।৩ আগস্ট ২০২৫ “জাতীয় বন্ধুত্বপূর্ণ দিবস”-এর দিনে, দুর্গাপূজোর খুঁটিপুজোকে কেন্দ্র করে আয়োজিত হল রক্তদান উৎসব এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবির। মূল বার্তা— “বন্ধু তুমি একা নও”, বিপদের দিনে পাশে থাকার শপথ নিলেন তাঁরা।

কেবলমাত্র বাৎসরিক দুর্গাপূজো উদযাপনের গণ্ডিতে আবদ্ধ না থেকে সারা বছরব্যাপী সামাজিক দায়বদ্ধতা কীভাবে পালন করা যায়, তা আজকের অনুষ্ঠানে দেখিয়ে দিল পানশিলা শিশু উদ্যান ও দিশারী। মানবিক উদ্যোগে সামিল হলেন সমাজের বিভিন্ন দিকপাল, রাজনীতিবিদ এবং সমাজকর্মীরা, যারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। রক্ত দিয়ে তাঁরা প্রমাণ করলেন— “মানুষ মানুষের জন্য”।

দিশারীর যুগ্ম সম্পাদক দেবাঞ্জন মিত্র এবং ভাস্কর ঘোষ দস্তিদার বলেন, “সারা বছর সামাজিক প্রকল্পের মাধ্যমে দুর্গাপুজোর সুবর্ণজয়ন্তীতে দেবীর এক নতুন রূপ তুলে ধরতে চাই আমরা। পুজো মানেই শুধু উৎসব নয়, পুজো মানেই মানবিকতার জয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্দেশীয় মানবাধিকার কাউন্সিল, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ শাখার পাবলিক স্টেট বোর্ডের যুগ্ম সম্পাদক রাজীব সেন। সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, “রক্ত কোন কারখানায় তৈরি হয় না। একজন মানুষের শারীরিক প্রয়োজন মেটাতে আরেকজন মানুষেরই এগিয়ে আসতে হবে। মানববন্ধনের মাধ্যমে দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে।”

তিনি আরও জানান, “মানবাধিকার কাউন্সিল শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা বিশ্বে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাবে— সমাজ গঠনের এবং আগামী দিনের স্বপ্নপূরণের লক্ষ্যে।”

অনুষ্ঠানের শেষাংশে ধ্বনিত হয়— “জয় হোক মানবতার, জয় হোক মানবাধিকারের, জয় হোক সংবিধানের।”

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments