HomePoliticsবিজেপির অন্দরে কোন্দল! বেলেঘাটা প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের বিক্ষোভ

বিজেপির অন্দরে কোন্দল! বেলেঘাটা প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের বিক্ষোভ

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,কোলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর সেই আবহেই প্রকাশ্যে এল বিজেপির অন্দরের দ্বন্দ্ব। বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী হিসেবে পার্থ চৌধুরীর নাম ঘোষণার পরেই দলের একাংশের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
শনিবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বহু কর্মী-সমর্থক। তাঁদের অভিযোগ, পার্থ চৌধুরীকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, বেলেঘাটা প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যা দলের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বেলেঘাটা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পার্থ চৌধুরী। সেই নির্বাচনে তাঁর ফলাফল আশানুরূপ না হওয়ার পাশাপাশি জামানত বাজেয়াপ্ত হয়েছিল—এই তথ্যও সামনে এনে প্রতিবাদে সরব হয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা।
এদিকে, এই ইস্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে রাজ্য বিজেপির সহ-সভাপতি অমিতাভ রায় কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানান, “এই বিষয়ে তিনি বলেন বিজেপি স্পোক পার্সোন রাজ্য নেতৃত্বই কথা বলবে,” বলে বিষয়টি এড়িয়ে যান।
ভোটের মুখে এই ধরনের অন্দরের কোন্দল বিজেপির সংগঠনকে কতটা প্রভাবিত করবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments