নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ, সুন্দরবন : নদী, বন ও বন্যপ্রাণীর অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ভ্রমণের জন্য আনা হয়েছে আকর্ষণীয় ২ রাত ৩ দিনের বিশেষ ট্যুর প্যাকেজ। SundarbanMangroveTour.com–এর উদ্যোগে আয়োজিত এই সফরে পর্যটকদের জন্য থাকছে শুধু ভ্রমণ নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা, রোমাঞ্চ ও স্মরণীয় মুহূর্তের সমাহার।
এই সফরের অন্যতম আকর্ষণ জঙ্গল সাফারি। নিজস্ব বোটে করে নদীপথে ভেসে ভেসে পর্যটকরা প্রবেশ করবেন সুন্দরবনের গভীর অরণ্যে। নদীর বুক থেকে উপভোগ করা যাবে মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য। ভাগ্য সহায় হলে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণীর। পাশাপাশি নানা প্রজাতির পাখি ও ডলফিনের উপস্থিতি ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে। সুন্দরবনের শান্ত নদীপথ, ম্যানগ্রোভ অরণ্যের সবুজ পরিবেশ এবং প্রকৃতির বৈচিত্র্যময় রূপ পর্যটকদের মুগ্ধ করবে বলেই মনে করছেন আয়োজকরা।
ভ্রমণসূচিতে রাখা হয়েছে স্থানীয় গ্রাম পরিদর্শনের ব্যবস্থাও। সেখানে পর্যটকরা কাছ থেকে দেখতে পারবেন সুন্দরবনের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য। পাশাপাশি সফরে অন্তর্ভুক্ত রয়েছে ঐতিহাসিক স্থান পরিদর্শন, যেখানে রয়েছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নানা নিদর্শন।
খাবারের আয়োজনেও থাকছে বিশেষ আকর্ষণ। প্রতিদিন তিন বেলা পরিবেশন করা হবে সুন্দরবনের বিভিন্ন সুস্বাদু মাছ, কাঁকড়া, চিংড়ি ও মাটনের পদ। এছাড়াও থাকবে নিরামিষ খাবার, চা–কফি ও বিভিন্ন স্ন্যাক্স। বর্ষা আসন্ন হওয়ায় শিগগিরই শুরু হবে ইলিশ উৎসব, যেখানে সুন্দরবনের ইলিশ দিয়ে তৈরি নানা পদের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন পর্যটকেরা।
আয়োজকদের দাবি, নিরাপদ ভ্রমণ, অভিজ্ঞ স্থানীয় গাইড এবং সুপরিকল্পিত ব্যবস্থাপনায় এই সফর পর্যটকদের জন্য হবে স্বস্তিদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা। সুন্দরবনের ভূমিপুত্র রাজু বিশ্বাসের সঙ্গে প্রকৃতির কোলে কাটানো এই কয়েকটি দিন ভ্রমণপিপাসুদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।




