HomeCountryমধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট

spot_img
- Advertisement -

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট। পেট্রল-ডিজ়েলের দাম বাড়বে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে, গ্যাসের দাম বাড়লেও পেট্রল-ডিজ়েলের দাম বাড়েনি। সরকারের তরফে পেট্রল-ডিজ়েলের দাম বাড়ানোর বিষয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এই আবহে এবার পেট্রল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকারশুক্রবার, কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেল দুইয়ের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়েছে। লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত আবগারি শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের ওপর শুল্ক কমে হয়েছে লিটার প্রতি ৩ টাকা। ডিজ়েলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত। অতিরিক্ত শুল্ক কমানোয় এবার তাও দিতে হবে না। ডিজ়েলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক শূন্য। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments