শিলিগুড়ি মহকুমা কচুবাড়ি লাহুগছ বুথে ১৫৩৩ জনের মধ্যে ৬০৯ জনের নামই ভোটার লিস্ট থেকে ডিলিট, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সাধারণ ভোটারদের
রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই চুরান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষের। তবে সাপ্লিমেন্টি লিস্ট বের হতেই কার্যত চক্ষু চড়কগাছ শিলিগুড়ি মহকুমার ফাঁসদেওয়া ব্লকের বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের কচুবাড়ি লাহুগছ গ্রামের ২৭/২২৩ ও ২২৪ নম্বর বুথের ভোটারদের। কচুবাড়ি লাহুগছ গ্রামের ২৭/২২৩ ও ২২৪ নম্বর বুথে মোট ভোটার ১৫৩৩। যদিও এস আই আর এর সময় একাধিকবার ডাকা হয়। সে মতো যাদের ডাকা হয়েছে তারা প্রত্যেকেই সমস্ত নথিপত্র নিয়ে হাজির হয়েছিলেন। তবে সাপ্লিমেন্টারি লিস্ট বের হতেই আতঙ্কের পরিবেশ। নির্বাচন কমিশনারের ভোটার লিস্টের নামের তালিকা প্রকাশ করতেই দেখা যায় ১৫৩৩ টি ভোটারের মধ্য থেকে ৬০৯ জনের নামই ডিলিট করে দেওয়া হয়েছে।
এমনকি ওই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের সদস্যদের নাম ডিলিট করে দিয়েছে। কি করবেন এখন কিছুই বুঝে উঠতে পারছে না।
অবশেষে বাধ্য হয়ে বাংলা বিহার
রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান লিস্টে ডিলিট হওয়া ভোটাররা। যদিও লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়া ভোটাররা জানিয়েছেন নির্বাচন কমিশনারের ভুল ও গাফিলতির কারণেই তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে। বাবা দাদু থেকে শুরু করে সমস্তটাই নথিপত্র আছে এমনকি সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়। এরপরেও ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাই অবিলম্বে তাদের ভোটার লিস্টে তাদের নাম উঠানো হোক। তা না হলে এসডিও অফিস থেকে শুরু করে ভিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দরকার হলে বৃহত্তর আন্দোলনে নামবো
আমরা। অপরদিকে আরো এক ভোটার জানিয়েছেন তিনি বহু পুরনো সিপিএমের প্রার্থী ছিলেন এর পরেও তার নাম লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। এইরকম করলে তো আমরা কি করব বুঝে উঠতে পারছিনা। আমার মনে হয় নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে কোন সেটিং করেছে। তা না হলে এইভাবেই এত লোকের নাম ডিলিট করা সম্ভব নয়।




