বীরভূম জেলার মৌয়রেশ্বর ১নং ব্লকের অন্তর্গত মল্লারপুরে কিষাণমান্ডিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মল্লারপুর কৃষাণমান্ডিতে হঠাৎ দেখা যায় আগুনের লেলিহান শিখা। কিষাণমান্ডির গোডাউনে রাখা বস্তায় প্রথম এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে রামপুরহাট থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।পরে আবারো সিউড়ি থেকে দমকলের তিনটি ইঞ্জিন সহ রামপুরহাটের এসডিও এসডিপিও এবং সিআই সহ প্রশাসনের সর্ব স্তরের আধিকারিকরা ঘটনা স্থলে এসে পৌঁছান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আবারো ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের আরও দুটি ইঞ্জিন। ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।।।




