নিজস্ব প্রতিনিধি(রজত রায়): একটা ছেলে তো কমপক্ষে শপথ নিয়েছে’, কৌস্তভের প্রশংসায় পঞ্চমুখ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ‘মমতাকে উত্খাত না করা পর্যন্ত মাথায় চুল গজাব না, শনিবার জামিন পাওয়ার পরই কঠিন প্রতিজ্ঞা করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। এবারে তাঁর এই প্রতিবাদী সত্ত্বার প্রশংসা শোনা গেল দিলীপের গলায়।
রবিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে এত ভ্রমণে বেরিয়ে বোকদা এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দেন বিজেপি সাংসদ। সেখানেই কৌস্তভের মাথা মুড়িয়ে শপথ নেওয়ার ব্যাপারে মন্তব্য করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, ‘কমপক্ষে কংগ্রেসের একটা ছেলে তো শপথ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলকে সরানোর। বাকি কংগ্রেস পার্টির তো কিছুই দেখা যায় না। পাল্টা দরকার হলে বিধানসভায় মমতার সঙ্গে দাঁড়ান। কমপক্ষে যুব সমাজের মধ্যে একটা জেদ এসেছে বাংলাকে বাঁচানোর।’
এর আগেও শনিবার মেদিনীপুরে বিজেপির সরস্বতীকরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কৌস্তুভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদ এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৪১ দিন জেলে আটকে রাখার নিন্দাও করেন দিলীপ ঘোষ।




