HomeCountryরামনবমীতে হিংসার ছক সাজানো হয়েছিল আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, জানাল বিহার পুলিশ

রামনবমীতে হিংসার ছক সাজানো হয়েছিল আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, জানাল বিহার পুলিশ

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রামনবমী উপলক্ষে বিহারে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল। সাসারাম সহ বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছিল পুলিশকে। এই হিংসায় প্রাণ হারিয়েছিল এক নাবালকও। এই হিংসার তদন্তে নেমে এবার চাঞ্চল্যকর দাবি করল পুলিশ। বিহার পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র সিং গাওয়ার গতকাল এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, এই হিংসার নেপথ্যে রয়েছেন বজরং দলের এক নেতা। এই হিংসা পরিকল্পনামাফিক ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিহার পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিংসা ছড়ানোর ছক কষেছিল অভিযুক্ত কুন্দন কুমার। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন মোট ৪৫৬ জন সদস্য। পুলিশের মতে, গ্রুপটি খোলা হয়েছিল রামনবমীর কিছু দিন আগেই। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হলেন কুন্দন। এমনটাই জানিয়েছেন বিহার পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) জিতেন্দ্র সিংহ গাওয়ার। তিনি আরও জানিয়েছেন, নালন্দার বজরং দলের সেই আহ্বায়কের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার পর ওই বজরং দল নেতা আত্মসমর্পণ করেছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, কিষাণ কুমার নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের আরও এক অ্যাডমিন আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন গাওয়ার।

এই প্রসঙ্গে বিহার পুলিশের এডিজি বলেন, ‘‘হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করা হয়েছিল। ওই গ্রুপের মাধ্যমেই নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ভুয়ো প্রচার চালানো হচ্ছিল।’’ বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ধরা পড়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে মানুষকে উস্কানি দেওয়া হয়েছিল। নালন্দায় হিংসার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন গ্রেফতার হয়েছেন। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন ২ জন। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন গাওয়ার।

গত ৩১ মার্চ বিহারশরিফে ছড়িয়ে পড়েছিল অশান্তি। তার জেরে নিহত হন এক তরুণ। আহত হন অনেকে। বিহারের রোহতাস জেলাতেও ছড়ায় অশান্তি। সেই ঘটনার তদন্তে নেমে এই বিস্ফোরক তথ্য হাতে পেল বিহার পুলিশ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments