HomeState*রাতে হঠাৎ বজ্র বিদ্যুত সহ বৃষ্টি, মিটারের আগুন ছড়িয়ে পড়লো ঘরে, অসুস্থ...

*রাতে হঠাৎ বজ্র বিদ্যুত সহ বৃষ্টি, মিটারের আগুন ছড়িয়ে পড়লো ঘরে, অসুস্থ হয়ে পড়লেন সদ্যজাত শিশুর মা*

spot_img
- Advertisement -

 

 

 

ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা তহিদুল ইসলাম ও রোজিফা খাতুন। প্রতি শনিবার শ্বশুড়বাড়িতে যায় তহিদুল। আর তাই অন্যান্য দিনের মতো শনিবার রাতেও তিনমাসের শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মা রোজিফা খাতুন। শনিবার সকাল থেকে কখনো রোদ ও কখনো মেঘলা আকাশ ছিল। গত কয়েকদিনের মতো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের আগাম কোনো পূর্বাভাস ছিল না। কিন্তু হঠাৎ রাতে শুরু হয় ঝড়, বৃষ্টি। বৃষ্টি সেরকম না হলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের দাপট ছিল যথেষ্ট। কয়েক মিনিটের মধ্যে লন্ডভন্ড হয় সবকিছুই। ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বজ্যবিদ্যুতের ঝলকানিতে ভয় পেয়েছে অনেকে।ঘরে ভেঙ্গে পড়ে গাছ। তিনমাসের শিশুকে নিয়ে তখন মহা বিপদে মা রোজিফা খাতুন।এরমধ্যেই হঠাৎ ঘরের মিটারে বিকট শব্দ হয়ে ঘরে আগুন লেগে যায়। ঘটনায় ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে রোজিফা। এদিকে সকালেই বাড়িতে আসেন তহিদুল ইসলাম। পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে পড়েন তিনিও। স্ত্রী ও শিশুকে নিয়ে হাসপাতালে যাবার জন্য এলাকার পঞ্চায়েত সদস্যকে ফোন করলেও কোনো ব্যবস্থা হয়নি। বেলা ১২ টা পর্যন্ত বাড়িতেই রয়েছেন তারা।তিনমাসের শিশুকে নিয়ে কাটানো রাতটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা হয়তো রোজিফা খাতুন জানে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments