HomeStateICSE ২০২৩-এ অন্যতম টপার কলকাতার অভ্রনীল

ICSE ২০২৩-এ অন্যতম টপার কলকাতার অভ্রনীল

spot_img
- Advertisement -

২০২৩-এ ICSE(দশম শ্রেণীর) ফলাফল প্রকাশ হল ১৪ই মে, মেধা তালিকায় এই রাজ্যের ১৬ জন ছাত্রছাত্রী ১ থেকে ১০-এর মধ্যে স্থান অধিকার করেছেন। দক্ষিণ ২৪ পরগনার অভ্রনীল দে ৯৯% নাম্বার পেয়ে ICSE-তে সারা ভারতবর্ষের মেধা তালিকায় পঞ্চম স্থানাধিকার করেছেন। অভ্রনীল শহরের সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল ‘চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুল’ থেকে এই অসামান্য রেজাল্ট করায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও উচ্ছ্বাসিত। স্কুল কর্তৃপক্ষ অভ্রনীলের এই সাফল্যকে একটি সেলিব্রেশনের মাধ্যমে উদযাপিত করেছে।

অভ্রনীলের সাথে কথা বলে জানা গেল সে প্রতিদিন ৭-৮ ঘন্টা করে অধ্যায়ন করতো। পড়াশোনার পাশাপাশি খেলা দেখতেও অত্যন্ত ভালোবাসা অভ্রনীল। ভবিষ্যতে অভ্রনীল বাবার মতো একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হতে চায়। অভ্রনীল আরও বলে যে তার এই সাফল্যের পেছনে শিক্ষক শিক্ষিকা এবং তার মা ঝুনু দে-র অবদান সবচেয়ে বেশি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই অসামান্য কৃতিত্বের জন্য বাড়িতে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও অভ্রনীলকে সংবর্ধিত করেছেন।

 

শর্মিষ্ঠা রায় চৌধুরী রিপোর্ট, দ: ২৪ পরগণা

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments