নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): টি-২০ (T-20) সিরিজের প্রথম ম্যাচ হেরে সামান্য ব্যাকফুটে ভারত। অন্যদিকে ওয়ান-ডে এবং টেস্টের চেয়ে টি-২০তে ভালো দল নিয়ে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা। রবিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচটি খেলতে নামবে ভারত ।
হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বেই ম্যাচটিতে নামছে ব্লু-বিগ্রেড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের পিচে বেশি সুবিধা পাবেন ব্যাটাররা। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের উইকেট নিতে গেলে অনেকটাই খাটতে হবে ভারতীয় বোলারদের। তবে আশা করা যাচ্ছে, একতরফা পিচ হবে না। স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মাঝের ওভারগুলোতে। টসে জেতা গুরুত্বপূর্ণ। হার্দিক পাণ্ডিয়া যদি টসে যেতেন, খুব স্বাভাবিকভাবেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবেন।
ম্যাচ জেতার দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতে তরুণ তুর্কিদের উপর। ১৫ ওভারে চার উইকেটে ১১৩ ছিল ভারতের। ক্রিজে হার্দিক এবং সঞ্জু স্যামসন । তখনও ভারতেরই পাল্লা ভারী। কিন্তু ১৬তম ওভারে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন জেসন হোল্ডার । প্রথম বলেই বোল্ড করলেন ভারত অধিনায়ককে। সেই ওভারে সঞ্জুও রান আউট হয়ে গেলেন। উইকেট মেডেন গেল হোল্ডারের ওভার। তার আগে সূর্যকুমারকেও হোল্ডারই তুলেছিলেন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন তিনিই।
সামনেই এশিয়া কাপ এবং বিশ্বকাপ । ক্রিকেটের মেগা ইভেন্টের আগে ভারতীয় সব ক্রিকেটারকে ঝালিয়ে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড় । সেই জন্যই টি-২০ সিরিজে তরুণদের উপর ভরসা করা হচ্ছে। এরপর ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধেও বেশ কয়েকটি ম্যাচ খেলবে। সেখানেও পাঠানো হচ্ছে রিঙ্কু সিং-দের মতো নতুনদের। বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠাবে বিসিসিআই। ফলে বোঝাই যাচ্ছে বিশ্বকাপের আগে জোর কদমে অনুশীলন সেরে ফেলছেন ভারতীয় ক্রিকেটাররা।




