HomeStateব্রিগেড সমাবেশে এসইউসি-র অভিযোগ, বাম দলগুলি বামপন্থা থেকে বিচ‍্যুত হয়ে তাকে কলঙ্কিত...

ব্রিগেড সমাবেশে এসইউসি-র অভিযোগ, বাম দলগুলি বামপন্থা থেকে বিচ‍্যুত হয়ে তাকে কলঙ্কিত করছে

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): কংগ্রেস, তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটে যাওয়ায় সিপিএম-সহ বাম দলগুলির তীব্র সমালোচনা করল এসইউসি (SUC)। শনিবার ব্রিগেড ময়দানে এক সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি আজ বামপন্থা থেকে আদর্শচ্যুত হয়েছে। তারা বামপন্থাকে কলঙ্কিত করেছে।
তিনি প্রশ্ন তোলেন, ৩৪ বছর রাজত্ব করেও সিপিএম কেন শক্তি বাড়াতে পারল না। বামেরা ইন্ডিয়া জোটে যাওয়ায় সিপিএম, আরএসপি, ফব, সিপিআইকে কড়া ভাষায় বেঁধেন এসইউসি নেতা প্রভাস ঘোষ। তিনি বলেন, ইন্ডিয়া জোটে কংগ্রেস, তৃণমূল আছে। বামেরা আদর্শ জলাঞ্জলি দিয়ে সেই জোটে গিয়েছে। এই জোট সাধারণ মানুষের স্বার্থ দেখার জন্য তৈরি হয়নি। সিপিএমের গোড়ায় গলদ। মার্ক্সবাদের পুঁথিগত বিদ্যা নিয়েই তারা ব্যস্ত। তার কোনও ব্যবহারিক প্রয়োগ নেই সিপিএমের কর্মসূচিতে। মার্ক্সবাদ একটা সাধারণ বিজ্ঞান। দেশের পরিস্থিতি অনুযায়ী তা ঠিক করা প্রয়োজন। কিন্তু বামপন্থীরা তা নিয়ে এখন মাথা ঘামায় না।
এসইউসি নেতা এদিন বাম, বিজেপিকে আক্রমণ করলেও কংগ্রেস এবং তৃণমূলকে সেভাবে আক্রমণ শানাননি। কংগ্রেস সম্পর্কে দুচার কথা বললেও প্রভাস ঘোষ তৃণমূল সম্পর্কে কার্যত নীরবই থেকেছেন। প্রভাস ঘোষ বলেন, শিবদাস ঘোষের আদর্শে অবিচল থেকে এসইউসি একাই বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে এসইউসি লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। ২০২৪ সালে বিজেপিকে সরানোই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, বিজেপি সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরতে বাধা দিচ্ছে। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে দেশ জুড়ে গণ আন্দোলন গড়ে তোলাই এসইউসির আশু কর্তব্য।
তিনি বলেন, এক সময় বিভিন্ন বাম দল এসইউসিকে তুচ্ছ তাচ্ছিল্য করত। ওরা বলত, আরশোলাও পাখি। আর এসইউসিও রাজনৈতিক দল। বহু প্রতিকূলতা কাটিয়ে উঠে আমরা আজ ২৫টি রাজ্যে সংগঠন গড়ে তুলতে পেরেছি।
এসইউসির প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী পূর্তি উপলক্ষে দীর্ঘ ৩৫ বছর পর একক ভাবে ব্রিগেডে এদিন সমাবেশ করল। দলের দাবি, ২৬টি রাজ্য থেকে এদিন লোক এসেছিল। দলের এক প্রবীণ নেতা সভা শেষে একান্ত আলাপচারিতায় বলেন, লোক কত হয়েছে, সেটা বড় কথা নয়। বাম দলগুলিকে একটা বার্তা দেওয়ার ব্যাপার ছিল। সেটা আমরা দিতে পেরেছি। আমাদের টাকা নেই, সরকারি ক্ষমতা নেই। তবু লোক মন্দ হয়নি।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments