HomeCountryআবাসনে ঢুকে মহিলাকে ধর্ষণ, পুলিশকে লক্ষ্য করে গুলি ডেলিভারি বয়ের

আবাসনে ঢুকে মহিলাকে ধর্ষণ, পুলিশকে লক্ষ্য করে গুলি ডেলিভারি বয়ের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): একটি অনলাইন অ্যাপ সংস্থার ডেলিভারি বয়ের হাতে ধর্ষিতা হলেন দিল্লির (Delhi) এক মহিলা। যুবকের বিরুদ্ধে অভিযোগ, মুদিখানার সামগ্রী পৌঁছাতে গিয়ে নয়ডার বহুতলের বাসিন্দা ওই মহিলাকে ধর্ষণ করেন তিনি। পরে পলাতক যুবককে ধরতে গেলে এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে গুলি চালিয়ে দেন তিনি। যদিও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গ্রেটার নয়ডার বহুতলে ওই যুবক যখন মুদিদ্রব্যের ডেলিভারি করতে এসেছিলেন। সে সময় ওই ফ্ল্যাটে একাই ছিলেন মহিলা। সেই সুযোগেই ওই যুবক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনা ঘটার পরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। অভিযুক্ত যুবকের নাম সুমিত সিং।
তদন্ত নেমে পুলিশ জানতে পারে, গ্রেটার নয়ডার আবাসিক এলাকায় গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। তাকে ধরতে যায় পুলিশ। সে সময়ই এক পুলিশকর্মীর থেকে পিস্তল ছিনিয়ে নেয় অভিযুক্ত এবং সেখান থেকে পালিয়ে যায়। এর পর ফের তাঁর খোঁজ শুরু করে পুলিশ। পুলিশ ধরতে গেলে অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশের পাল্টা গুলিতে আহত হন অভিযুক্ত যুবক। এর পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, অতীতে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments