HomeNewsবনগাঁতেও জনতার রোষের মুখে ইডি! আইনি পদক্ষেপের পথে কেন্দ্রীয় সংস্থা

বনগাঁতেও জনতার রোষের মুখে ইডি! আইনি পদক্ষেপের পথে কেন্দ্রীয় সংস্থা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(আর্পিতা): সন্দেশখালির পর বনগাঁতেও ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েছিল ইডি । র‍্যাশন দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন ইডি (ED) আধিকারিকরা। সেই ঘটনায় আইনি পদক্ষেপের পথে হাঁটছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে। তারই প্রক্রিয়া চলছে।
শুক্রবার তৃণমূল নেতা শংকরকে গ্রেপ্তার করে ইডি। বনগাঁয় বাড়ির সামনে থেকে যখন শংকরকে গাড়িতে তোলা হচ্ছিল, তখনই ইডির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন। কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারীদের আটকাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। রাস্তা ফাঁকা করার পরেই এগোয় শংকরের গাড়ি।
শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। জনতার মারে আহত হন ইডির তিন আধিকারিক। একজনের মাথায় ছ’টি সেলাই পড়েছে। ইডি এই ঘটনায় চুপ করে বসে থাকবে না বলে জানায়। স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়। এরপরও অধরা শাহজাহান। ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments