মেষ : আজ আপনার বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ হতে পারে।
বৃষ : আজ আপনার বিদ্যুত্ থেকে কোনো বিপদ হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। জল হাত দিয়ে বিদ্যুতের কোনো কাজ করবেননা।
মিথুন: আজ আপনার সন্তানের জন্য চিন্তায় থাকতে পারেন। কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিত্সা করান। বেশি করে সময় দিন।
কর্কট: আজ আপনার অফিসের কাজে সাফল্য হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে উঁচু পদে প্রমোশন হতে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।
সিংহ : আজ আপনি শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিত্সা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।
কন্যা : আজ আপনি কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। আজকের দিনটি আপনার জন্য শুভ। মন দিয়ে নিজের কাজ করুন।
তুলা : আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।
বৃশ্চিক: আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।
ধনু : আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।
মকর: আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।
কুম্ভ : আজ আপনার মা বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। সন্তানদের সামলে রাখুন। পরিবারের সকল সদস্যদের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা সুখকর নয়।
মীন : আজ আপনি অনেক দিনের ঋণের থেকে মুক্তি পাবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দেখে শুনে কাজ করুন। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে।




