HomeKolkataগ্রামের পথে চলচ্চিত্রের আলো, IBIFF-এর নতুন উদ্যোগের সূচনা,১১ জেলায় ছড়াবে তথ্যভিত্তিক চলচ্চিত্রের...

গ্রামের পথে চলচ্চিত্রের আলো, IBIFF-এর নতুন উদ্যোগের সূচনা,১১ জেলায় ছড়াবে তথ্যভিত্তিক চলচ্চিত্রের বার্তা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ,কোলকাতা :কলকাতা প্রেস ক্লাবে ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের নতুন উদ্যোগ “গ্রামের পথে চলচ্চিত্র উৎসব”-এর আনুষ্ঠানিক সূচনা হল। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের ১১টি জেলায় পঞ্চায়েত ও শহরাঞ্চলে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের বক্তব্য, বাংলা চলচ্চিত্রের আসল শক্তি সাধারণ মানুষের মধ্যেই রয়েছে। তাই গ্রামবাংলা ও মফস্বলের দর্শকদের কাছে ভালো ও সচেতনমূলক চলচ্চিত্র পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি সমাজ ও আগামী প্রজন্মকে ইতিবাচক বার্তা দেওয়ার ক্ষেত্রেও চলচ্চিত্রকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তুলে ধরা হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এর প্রেসিডেন্ট শ্রী দাস, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক বিমল দে, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ড. প্রদীপ কুমার দাস, অ্যাডভোকেট বিক্রম দেব সেনগুপ্ত, নির্মাল্য বিশ্বাস, চান্দ্রিয়া বন্দ্যোপাধ্যায়, প্রলয় সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “চলচ্চিত্র হোক সমাজ ও আগামী প্রজন্মের আলোর পথপ্রদর্শক”— এই ভাবনাকেই সামনে রেখে শুরু হল নতুন এই সাংস্কৃতিক উদ্যোগ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments