বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ একটি সাংস্কৃতিক ও সমাজকল্যাণ মূলক আন্তর্জাতিক সংগঠন ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, দেশের বিভিন্ন শহর, নিউইয়র্ক, ফ্লোরিডা ও শিকাগো, বাংলাদেশের বিভিন্ন জেলার নাচ গান আবৃত্তি ও সাংস্কৃতিক জগতের মানুষকে নিয়ে গড়ে তোলা এই সংগঠন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, কলকাতা জেলা সংগঠনের আয়োজনে আজ ২২ শে সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলার হোটর রামকৃষ্ণ সারদা অনাথ আশ্রমে অনুষ্ঠিত হলো
অনাথ আশ্রমের শিশুদের কম্বল, খাতা, কলম ও পাঠ্যসামগ্রী বিতরণ । সারাদিন গান আবৃত্তি গল্প ও দুপুরের আহারের মধ্যে দিয়ে ওদের সঙ্গী ছিল বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের ভারত কেন্দ্রীয় কমিটির সভাপতি, আবৃত্তি ও নৃত্য শিল্পী স্বাতী ব্যানার্জী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার, কলকাতা জেলার সাধারণ সম্পাদক সংগীতশিল্পী উর্মি পাল, সভাপতি রিন সাহা, দেবাশীষ চক্রবর্তী, বেলা বিশ্বাস, সংহিতা ভট্টাচার্য, সর্বানী সাহা, রঞ্জিতা মিত্র দত্ত, পার্থ দাস এবং নদীয়া দক্ষিণ জেলা সংগঠনের সাধারণ সম্পাদক বাচিক শিল্পী ও সঞ্চালিকা দেবনিষ্ঠা জানা । এবং আশ্রমের সম্পাদক —— হাজরা সহ আশ্রমিকবৃন্দ । আশ্রমের শিশুরা ও নাচ গান কবিতায় অংশগ্রহণ করে ।
সব মিলিয়ে আজ এক অন্য অনুভূতি সৃষ্টি করলো বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কলকাতা জেলা সংগঠন এর নেতৃত্ব । শুধুমাত্র সাংস্কৃতিক আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে সীমায়িত না রেখে ইয়াস ঘুর্ণিঝড় কবলিত দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ, বাংলাদেশের সিলেট, আসামের শিলচরের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারেও নিয়োজিত এই সংগঠন । কল্যানী শিল্পাঞ্চলের বস্তিবাসী পরিবারগুলোকে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দ্রব্য সামগ্রী বিতরণ থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি ও পালন করেছে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ ।
তৃতীয় লিংগের মানুষ ও রূপান্তরকামী পুরুষ মহিলাদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান মহা সাড়ম্বরে কিছুদিন আগে কল্যানীতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান করেছে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ




