HomeOfbitনিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ শনিবার, জানুন দিনটি কেমন কাটবে আপনার, রইলো রাশিফল...

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ শনিবার, জানুন দিনটি কেমন কাটবে আপনার, রইলো রাশিফল (24.12.2022):

spot_img
- Advertisement -

মেষ রাশিঃ-মেষ রাশির জাতকদের আজকের দিন খুব ভালো থাকবে। স্বস্তি অনুভব করবেন এই রাশির জাতকরা। অনেক দিন ধরে আটকে থাকা কোনও কাজ পূরণ করতে পারেন এই রাশির জাতকরা। যুবকরা আজ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। টাকাপয়সার হিসেবে ভুল হতে পারে। তাই আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন জরুরি। ব্যবসায়িক কাজকর্ম সাধারণ থাকবে। খাওয়া-দাওয়া সংক্রান্ত কাজ ও বেকারির কাজের সঙ্গে যে জাতকরা যুক্ত তাঁরা ভালো উপার্জন করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে কোনও কাজ সম্পন্ন করতে পারেন।

 

বৃষ রাশিঃ-বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনারা কোনও জরুরি সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থতি উন্নত হবে। ধর্ম ও সামাজিক গতবিধিতে আপনাদের রুচি বাড়বে। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ফ্যাশান, বস্ত্র ও গৃহ নির্মাণের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভালো আয় করতে পারেন। নেতিবাচক গতিবিধিসম্পন্ন ব্যক্তিদের থেকে দূরে থাকুন। কোনও নিকটাত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু আপনার সমস্যা বাড়াতে পারে। ব্যবসায়িক কার্য প্রণালীতে কিছু পরিবর্তন করতে পারেন। নিজের দিনযাপন ও খাওয়া-দাওয়ার যত্ন নিন।

 

মিথুন রাশিঃ-মিথুন রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ পূর্ণ হতে পারে। এর ফলে স্বস্তি লাভ করবেন। বাচ্চাদের ও পারিবারিক সমস্যার সমাধানের সুযোগ পাবেন ও তাঁদের সাহায্য করতে পারবেন। যাত্রা এড়িয়ে যাওয়াই ভালো। চাকরিজীবী জাতকদের আটকে থাকা কাজ পুনরায় শুরু হতে পারে। পড়াশোনায় রুচি বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা ও সামঞ্জস্য বাড়বে। কোনও ভবিষ্যৎ পরিকল্পনায় চিন্তাভাবনা করতে পারেন।

 

কর্কট রাশিঃ-কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি মোটের ওপর ভালো। তবে বিরোধী ও শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। নিজের শক্তিকে সঠিক কাজে ব্যবহার করুন। ইতিবাচক ও ভারসাম্যযুক্ত চিন্তাভাবনার কারণে ভালো ফলাফল পাবেন। ব্যবসায়িক গতিবিধি ঠিকঠাক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। নিজের চিন্তাভাবনা ও পরিকল্পনার ভারসাম্য বজায় রাখুন, তা না-হলে লোকসান হতে পারে। ঘাড়ে ব্যথা হতে পারে। প্রেম জীবনে প্রেমীর আবেগের সম্মান করুন। কারণ আপনাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। সিংহ রাশিঃ-সিংহ রাশির জন্য আজকের দিনটি অনুকূল। ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। আপনার বিশেষ কাজ সমাজ ও পরিবারের প্রশংসা লাভ করবে। বাড়ি ও অফিসের কাজে ভারসাম্য বজায় রাখতে পারবেন। সাবধানে থাকুন, অধিক আবেগপ্রবণতা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মনের পরিবর্তে মস্তিষ্কের কথা শুনুন। বাড়িতে কোনও সিদ্ধান্ত গ্রহণের কাজ চলতে থাকলে, তাতে মনোনিবেশ করুন।

 

কন‍্যা রাশিঃ-কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। অতীতের লগ্নি থেকে লাভান্বিত হবেন। আত্মীয়ের স্বাস্থ্য সংক্রান্ত সুসংবাদ পাওয়ায় শান্তি লাভ করবেন। বরিষ্ঠদের পথপ্রদর্শনে ভালো কাজ করতে পারবেন। নিজের পরিকল্পনা ও পদ্ধতি গোপন রাখুন। পরিবারে সুখ-শান্তি বজায় রাখতে পারবেন।

 

তুলা রাশিঃ-তুলা রাশির জাতকরা আজ বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। বর্তমান পরিস্থিতি বুঝে ভবিষ্যৎ পরিকল্পনায় বিচার করুন। পারিবারিক কলহ দূর করার জন্য আপনার প্রচেষ্টার ফলে লাভ হবে। দুপুরের পর পরিস্থিতি অনুকূল থাকবে। ব্যয় করার সময় বাজেট উপেক্ষা করবেন না। তা না-হল অনুতাপ হতে পারে। ব্যবসায়িক গতিবিধি ঠিকঠাক থাকবে।

 

বৃশ্চিক রাশিঃ-বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। সকলে পরস্পরের সঙ্গে চিন্তাভাবনার আদানপ্রদান করবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কোনও অসহায় বন্ধুর সাহায্য করতে পারেন। অনেক সময় অবসাদ ও খিটখিটে স্বভাবের কারণে লক্ষ্যচ্যুত হতে পারেন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন।

 

ধনু রাশিঃ-ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাফল্য নিয়ে আসছে। আপনার কোনও অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হতে পারে। দুপুরের পর গ্রহের পরিস্থিতি অনুকূল থাকবে। নিকটাত্মীয় আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারেন। আবেগপ্রবণ না-হয়ে প্র্যাক্টিক্যাল হন। মেশিন বা কারখানা সংক্রান্ত ব্যবসায় লাভ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে।

 

মকর রাশিঃ-মকর রাশির জাতকরা এতদিন ধরে যে কাজের জন্য দৌড়ঝাপ করছিলেন, তা পূরণ করে স্বস্তি পাবেন। সম্পত্তি ক্রয় সংক্রান্ত কোনও চুক্তি পাকা হতে পারে। সুযোগ হাতছাড়া করবেন না। পরিবারের জিনিস অনলাইনে কিনতে পারেন। অন্যের ওপর নির্ভরশীল থাকার পরিবর্তে নিজের কাজে মনোনিবেশ করুন। ঋণের লেনদেন করবেন না। ব্যবসায় প্রতিযোগীদের মধ্যে বিবাদ সম্ভব।

 

কুম্ভ রাশিঃ-কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে দিনের সূচনা করবেন। সন্ধ্যা নাগাদ স্বস্তি লাভ করবেন। পরিবারের সঙ্গে ঘোরাফেরায় সন্ধ্যা কেটে যাবে। কিছুদিন ধরে চলতে থাকা চিন্তা দূর হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করা উচিত। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

 

 

মীন রাশিঃ-মীন রাশির জাতকরা একঘেয়ে অনুভব করবেন। নিজের লুকিয়ে থাকা প্রতিভা ও ক্ষমতা বের করে আনা উচিত। এর ফলে আপনাদের আত্মবিশ্বাস বাড়বেয আর্থিক পরিস্থিতি নষ্ট হওয়ায় খারাপ কাজে আপনার নজর যেতে পারে। বাড়ির ছোটখাটো কথাকে অধিক গুরুত্ব দেবেন না।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments