HomeCountryশুক্রবার বঙ্গে আসছেন মোদি, যাত্রার সূচনা করবেন ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের

শুক্রবার বঙ্গে আসছেন মোদি, যাত্রার সূচনা করবেন ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বছর শেষে ১ দিনের কলকাতা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৩০ ডিসেম্বর তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। ওই দিন স্টেশন থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উপস্থিত থাকতে পারেন ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকেও। সোমবার রাতেই মোদির কলকাতা সফরের সূচী প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজ্যে এসে পৌঁছেছে বলে খবর। ফলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মোদির সফর ঘরে প্রশাসনিক তৎপরতা।

জানাগেছে, শুক্রবার তথা ৩০ ডিসেম্বর সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোদি পৌঁছবেন রেস কোর্সের মাঠে। সেখান থেকে গাড়িতে সোজা হাওড়া স্টেশন। সেখানেই রাজ্যের প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের সূচনা করবেন তিনি। হাওড়া থেকে ‘বন্দে ভারত’ যাবে নিউ জলপাইগুড়ি। সেই ট্রেনের সূচনা পর্ব সেরে মোদীর পরের গন্তব্য গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়। সেখানে তিনি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লিউএস’-এর একটি প্রদর্শনীতে তাঁর হাজির থাকার কথা। সেখানেই প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর কথা ভারতীয় নৌসেনার তরফে।

‘নমামি গঙ্গে’র কাজ কেমন চলছে তা-ও খতিয়ে দেখতে গঙ্গা বক্ষে ক্রুজে ভ্রমণ করার কথা রয়েছে মোদির। সেখান থেকে প্রধানমন্ত্রী যাওয়ার কথা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে। পরিষদের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বৈঠক সেরে সেদিন দুপুরেই দিল্লি ফিরেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments