নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ: কিছু দিন আগে আইনজীবী দেবরাজ মল্লিক একটা মামলা পায় মামলাটি ( Ref Ts/1081/2016)সিটি সিভিল ১৩ নং বেঞ্চে চলছে,এই মামলায় মামলাকারী পিনাকী রঞ্জন গুপ্ত, তিনি আইনজীবী দেবরাজ মল্লিকের অসম্মতিতে একটি পিটিশন জমা দেন,ওই বেঞ্চে তাঁর সই জাল করে। আইনজীবী দেবরাজ মল্লিক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি কলকাতা সিটি সিভিল কোর্টে,সেক্রেটারি অফ ডিএলএসএ কলকাতা কে অভিযোগ পত্র জমা দিয়েছেন। মামলাকারী পিনাকী রঞ্জন গুপ্ত আইনজীবীর সই জাল করে দেবরাজ মল্লিক কে উচ্চ সাহসিকতার সাথে সে কথা জানায়, এক্ষেত্রে আইনজীবীর বক্তব্য,এই পরিস্থিতিতে যদি আমাদের আইনজীবীদের পরতে হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে ?
আইনজীবী দেবরাজ মল্লিক বলেন, আজকের দিনে উপযুক্ত চাকরি প্রার্থীরা যে চাকরি পাচ্ছেনা এই টা নিয়ে মামলা হলে, আইনজীবীদের সই জাল করে লিগাল সার্ভিসেস অথরিটির যারা মামলাকারী তাঁরা পার পেয়ে যাচ্ছেন এটা সমাজ কে জানানো উচিত, আমরা সত্যি সত্যি চাই মানুষের অধিকার মানুষ বুঝে নেক।কিণ্তু এই নয় অধিকার ছিনিয়ে নিতে আইনজীবীর সই নকল করবে, আইনজীবী দেবরাজ মল্লিক এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আইনজীবী দেবরাজ মল্লিক বলেন শুধু মাত্র আমাদের যারা লিগাল সার্ভিসেস অথরিটি, বিভিন্ন উইং এর সেক্রেটারি, জজসাহেবরা ও চেয়ারম্যান, হাই কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি, এবং জাস্টিস সৌমেন সেন তাঁদের সম্মানার্থে এখনো কোনো লিগালি মুভ করেন নি, তবে তাঁদের কে চিঠি দেবেন।আইনজীবী বলেন এর সর্বোচ্চ শাস্তি জুডিশিয়াল কাস্টডি আর তার থেকে কম হলে কোন আইনজীবী হয়তো এর কেসটা আর নেবেন না।আইনজীবী দেবরাজ মল্লিক অনুরোধ জানিয়েছেন লিগাল সার্ভিসেস অথরিটির কোনো উইং যেন মামলা না নেন,আরো বলেন এটা আমাদের লিগাল পেটারনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
আইনজীবী দেবরাজ মল্লিক বলেন,লিগাল সার্ভিসেস অথরিটি এমন একটা জায়গা যেখানে সমাজের প্রান্তিক মানুষজন তাঁদের আইনি অধিকারগুলোকে করায় গন্ডায় বুঝে নেওয়ার জন্য আসে,তাঁদের মধ্যে যদি কোনো খুঁদ থাকে তাহলে তাঁদের শুধরে নিতে হয়, কিণ্তু যদি তাঁরা সত্যি ই অপরাধ করে তবে আদালত তাঁদের লিগাল সার্ভিস অথরিটি থেকে আসছি বলে মাফ করে দেয় না।বিচার সকলের জন্য সমান দারিপাল্লার দুটি দিক সমান




