নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আসছে নতুন ওয়েব সিরিজ ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ । পরিচালনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়। সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় এবং আভেরী সিংহ রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মণ্ডল, সুস্নাত ভট্টাচার্য প্রমুখ।
সিরিজের কেন্দ্রে রয়েছে চারজন নারী ও তাদের গোয়ার ভ্রমণ বৃত্তান্ত। তিতাস, বর্ষা, হৈ আর রনিতা আপামর বলিউড প্রেমীদের মত ওরাও ‘দিল চাহতা হ্যায়’ দেখে ঠিক করেছিল বড় হয়ে গোয়া যাবে। এই চারজন ঠিক করে তিতাসের ব্যাচালেরটে গোয়া যাবে। প্ল্যানমাফিক গোয়ায় গিয়ে পৌঁছলেও শুরু থেকেই দেখা যায় একের পর এক বিপত্তি। প্রথমেই গোয়ায় গিয়ে রনিতার স্বামী সেলিব্রিটি রাজনীতিক অর্পণের সঙ্গে ঝামেলার চোটে হোটেল ছাড়া হয়ে পড়ে ওরা। তারপর তাদের ভিলাতেই এক আচমকা মৃত্যু যেন হঠাৎই তছনছ করে দেয় তাঁদের জীবন। পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায়। হাসিখুশি মেয়েগুলোর জীবনে ওঠে ঝড়। কোনদিকে এগোয় প্লট? তা নিয়েই এই সিরিজ।শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রনিতা, হৈ এবং বর্ষা কি পারবে এইসমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে আসতে? তাদের বন্ধুত্বের রি-ইউনিয়ন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? ডার্ক কমেডির মোড়কে তৈরি ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ দেবে এইসবেরই উত্তর।
ফিল্মস অ্যান্ড ফ্রেমস’-এর প্রযোজনায় নতুন বছরের জানুয়ারি মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হবে।




