HomeStateএবার জাঁকিয়ে শীত বাংলা জুড়ে, জেলায় জেলায় কুয়াশার দাপট, প্রচন্ড কাঁপছে উত্তরবঙ্গ

এবার জাঁকিয়ে শীত বাংলা জুড়ে, জেলায় জেলায় কুয়াশার দাপট, প্রচন্ড কাঁপছে উত্তরবঙ্গ

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেছে পশ্চিমবঙ্গে। এই বাংলার মানুষের এই শীতে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। এমনকি পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রিতে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।পরবর্তী দু’দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার সকালে দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।কুয়াশা থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী তিনদিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।পরবর্তী দু’দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি জায়গায় ঘন কুয়াশা থাকবে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments