HomeStateমাধ্যমিক পরীক্ষায় ক্ষেত্রে বড়ো পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের, পরীক্ষার্থীদের উপর কি প্রভাব পড়বে?

মাধ্যমিক পরীক্ষায় ক্ষেত্রে বড়ো পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের, পরীক্ষার্থীদের উপর কি প্রভাব পড়বে?

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলিকে নিয়ে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই বছর থেকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। প্রত্যেকটি কেন্দ্রে তিনটি করে সিসিটিভি বসাতে হবে। এর আগেও মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে যথেষ্ট বলে যোগ শুরু হয়েছিল এর আগেও মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো অভিযোগ উঠেছে বহুবার তবে এইবারে এই ধরনের অভিযোগ সংক্রান্ত নিরাপত্তা নিয়ে আপোষ করতে রাজি নয় পর্ষদ।এরকম সময়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কোন ঘটনা যদি ঘটে থাকে তার যাতে প্রমাণ পাওয়া যায়। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী কোন পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা শেষ করলেও সেই প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না তাকে পুরো পরীক্ষার অপেক্ষা করতে হবে।পরীক্ষার সময়সীমার শেষ করার আগে যদি কোন পড়ুয়া পরীক্ষা কেন্দ্র থেকে বের হয় তবে তাকে প্রশ্নপত্র জমা রেখে তারপরে বের হতে হবে। এই বিষয়ে পর্ষদের সভাপতি রামানুজ বন্দোপাধ্যায় জানিয়েছেন,” অনেক সময় দেখা যায় যে প্রশ্নপত্রের ছবি নিয়ে সোশ্যাল সাইটে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়, অপপ্রচার যাতে পরবর্তীকালে না ঘটে সেটাই আমাদের এখন চেষ্টা করতে হবে এই কারণে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি।”মাধ্যমিক পরীক্ষা যাতে সঠিকভাবে শেষ করা যায় তার জন্য গত বছর ডিসেম্বর মাসে প্রত্যেকটি জেলায় মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এছাড়া পরীক্ষাগুলোর দিন স্কুলে কি কি ব্যবস্থা রাখলাম সে বিষয়েও জানিয়ে দিয়েছিল পর্ষদ।

সেই সময় জানিয়ে দেওয়া হয়েছিল সিসিটিভি ক্যামেরার কথা পরিচ্ছন্ন শৌচাগার, শুদ্ধ

পানিও, পর্যাপ্ত আসবাবপত্র, বেঞ্চ, আলোর ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল এছাড়া যদি কোন পরীক্ষার্থী অসুস্থ হয়ে যায় তাকে যাতে আলাদা ঘর বরাদ্দ করা যায় সেরকম এরও আয়োজন রাখা দরকার।

Previous article
Next article
ঠান্ডার কামড়ে, দক্ষিণ দিনাজপুর জেলায় পাহাড়ের কমলা প্রায় নেই দক্ষিণ দিনাজপুর : দার্জিলিংয়ের মিষ্টি ও সুস্বাদু কমলালেবুর স্বাদ থেকে এবছর প্রায় অধরাই রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরবাসী। প্রসঙ্গত, বংশীহারীতে এবছর দার্জিলিংয়ের কমলালেবুর জোগান কম হওয়ায় সেই স্থান দখল নিয়েছে নাগপুর ও পাঞ্জাবের কমলালেবু। আমজনতা একপ্রকার বাধ্য হয়েই নাগপুর ও পাঞ্জাবের অম্লটক যুক্ত কমলালেবু কিনে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। যদিও বা কোনও ফলের দোকানে দার্জিলিংয়ের কমলালেবুর দেখা মিলছে, কিন্তু অত্যাধিক দামের কারণে ক্রেতাকে পিছিয়ে আসতে হচ্ছে। বিক্রেতারা একটু ভালো আকারের দার্জিলিংয়ের কমলালেবুর দাম হাঁকাচ্ছেন কেজি প্রতি ১৪০ থেকে ১৬০ টাকা। বাধ্য হয়ে অনেকেই ৭০ টাকা কেজি দরে নাগপুর ও পাঞ্জাবের কমলালেবু কিনছেন। জেলার বুনিয়াদপুরের ফল বিক্রেতা সুরঞ্জন বলেন, ভালো ফলন না হওয়ায় দাম আর কমবে না। তবে এবছর দার্জিলিংয়ে বরং বাড়বে।” কমলালেবুর ফলন কম হওয়ার সামান্য পরিমাণ কমলালেবু বাজারে আসছে। যেটুকু আসছে তার দামও আকাশছোঁয়া। আমরা সেই কমলালেবু খুব কম লাভ রেখে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করছি। অবস্থাসম্পন্ন ব্যক্তিরাই একমাত্র দার্জিলিংয়ের কমলালেবু কিনছেন। অন্যদিকে নাগপুর পাঞ্জাবের কমলালেবু প্রচুর পরিমাণে বাজারে আসছে। তবে বর্তমানে নাগপুরের চাইতে পাঞ্জাবের কমলালেবুর জোগান বেশি। দামও অনেক কম। মাত্র ৭০ টাকা প্রতি কেজি। বেশিরভাগ লোক অগত্যা নাগপুর ও পাঞ্জাবের কমলালেবু অপেক্ষাকৃত কম দামে কিনছেন। আমরা ভেবেছিলাম কয়েকদিন পরে পর্যাপ্ত পরিমাণে দার্জিলিংয়ের কমলালেবু বাজারে আসলে দাম কমবে। কিন্তু সে গুড়ে বালি। শুনেছি এবছর উৎপাদন খুবই কম রয়েছে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর দৌলতপুরের ব্যবসায়ী অভিজিৎ সাহার কথায়, ‘দার্জিলি কমলালেবুর উৎপাদন কম হয়েছে একথা একদম ঠিক না। অনেক ব্যবসায়ী অধিক লাভের আশায় ইচ্ছাকৃত ভাবে নাগপুর ও পারাবের কমলালেবু কিনে বিক্রি করছেন। তবে দার্জিলিংয়ের কমলালেবুর চাইতে পাঞ্জাব ও নাগপুরের কমলালেবুর দাম অনেক কম হওয়ার কারণে আমজনতা সেটাই কিনছেন। এখন নাগপুরের চাইতে পাঞ্জাবের কমলালেবু বাজাবে বেশি আসছে। অবস্থাসম্পন্নরাই দার্জিলিংয়ের কমলালেবু কিনছেন। আমাদের এলাকার বেশিরভাগ নিম্ন আয়ের মানুষজন পাঞ্জাব ও নাগপুরের কমলালেবু কিনছেন। দাম কম হওয়ায় প্রচুর পরিমাণে পাঞ্জাব ও নাগপুরের কমলালেবু আমরা বিক্রি করছি।”
RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments