HomeStateমাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পর্ষদ, পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী

মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পর্ষদ, পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায় ): মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে প্রথমে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছিল। পর্ষদ এবার পরীক্ষাকেন্দ্রে জিওট্যাগিংয়ের সিদ্ধান্ত নিল । প্রত্যেকটি কেন্দ্র থেকে জিওট্যাগিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের প্রথম ও শেষদিনের ছবি তুলে রাখা হবে।এমনকি কোনও পরীক্ষার্থী যদি ইচ্ছে করে পরীক্ষাকেন্দ্রের কোনও ক্ষতি করে, তাহলে তাঁর রেজাল্ট আটকে দেওয়া হতে পারে বলেও জানিয়ে দিয়েছে পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের বিষয়ে কেন্দ্র থেকে রিপোর্ট দেবেন অফিসার ইনচার্জ।সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে পরীক্ষার্থী রেজাল্ট পাবে কি না। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের সতর্কতা বিষয়ক।বিভিন্ন সময়ে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ ওঠে পরীক্ষার্থীদের বিরুদ্ধে। যেহেতু অন্য স্কুলে সিট পড়ে, তাই নির্দিষ্ট করে কাউকে শনাক্ত করতে সমস্যা হয় কর্তৃপক্ষের।

অনেক সময়ই দেখা যায়, পরীক্ষার শেষে সমস্ত সেন্টার সেক্রেটারি ও ভেনু সুপারভাইজারকে এই জিও ট্যাগ ছবি রাখতে হবে।

ভাঙাভাঙি রুখতে জিও ট্যাগিং। স্যাটেলাইটের অবস্থান অনুযায়ী ছবি আসবে। পরীক্ষার প্রথম দিন ও শেষ দিনের পরীক্ষাহলের ছবি তুলে রাখতে হবে। কোনওরকম ভাঙচুর বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের লাইট ভাঙা, চেয়ার ভাঙা, বেঞ্চ ক্ষতিগ্রস্ত, পরীক্ষারুমেরও ক্ষতি করা হয়েছে। এবার সেদিকেই নজর রাখতেই জিও ট্যাগিং সিস্টেম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সমস্ত সেন্টার সেক্রেটারি ও ভেনু সুপারভাইজারকে এই জিও ট্যাগ ছবি রাখতে হবে।

ভাঙাভাঙি রুখতে জিও ট্যাগিং। স্যাটেলাইটের অবস্থান অনুযায়ী ছবি আসবে। পরীক্ষার প্রথম দিন ও শেষ দিনের পরীক্ষাহলের ছবি তুলে রাখতে হবে। কোনওরকম ভাঙচুর বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments