HomeSportsঅনুমতি দিল শেহবাজ শরিফের সরকার, বিশ্বকাপে খেলতে ভারতে আসছেন বাবর আজমরা

অনুমতি দিল শেহবাজ শরিফের সরকার, বিশ্বকাপে খেলতে ভারতে আসছেন বাবর আজমরা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিল পাক সরকার। যার ফলে বাবর আজমদের ভারতে আসতে আর কোনও বাধা রইল না। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছিল গত কয়েকদিন ধরেই। এমন পরিস্থিতিতে শেহবাজ শরিফের সরকার অনুমতি দেওয়ায় বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসবেন বাবররা।
পাক বিদেশ মন্ত্রকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। তাই আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান বিশ্বাস করে যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমনই হোক না কেন, তা যেন আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়।’
তবে একই সঙ্গে ভারতে পাক ক্রিকেট দলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘আমাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। আমরা বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআইকে জানাচ্ছি। আশা করি, ভারত সফরের সময় পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ প্রসঙ্গত, ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত-পাক ম্যাচ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments