HomeStateঅভিষেকের নবজোয়ারের কোটি কোটি টাকা আগমনের রহস‍্য ফাঁস

অভিষেকের নবজোয়ারের কোটি কোটি টাকা আগমনের রহস‍্য ফাঁস

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের শাসক দল তৃণমূল রাজ্যে নতুন কর্মসূচি নিয়ে এসেছে। তৃণমূলের নতুন সেই কর্মসূচির নাম হল তৃণমূলের নবজোয়ার । বিরোধীদের অভিযোগ এই নব জোয়ার কর্মসূচির জন্য কোটি কোটি টাকা খরচ করছে রাজ্যের শাসক দল তৃণমূল।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে এবং তা শেষ হবে দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে।

৬০ দিন ধরে চলবে এই কর্মসূচি আর এই ৬০ দিন অভিষেক ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তৃণমূল কর্মী সমর্থকদের মনোমতো প্রার্থী বছরের জন্য ভোট গ্রহণ করছেন, একের পর এক সভা করে চলেছেন। এই সকল সভা অথবা রোড শো ইত্যাদির জন্য রয়েছে বিলাসবহুল টেন্ট, বিলাস বহুল বাস ইত্যাদি।

এই কর্মসূচির জন্য ঠিক কত টাকা খরচ হচ্ছে তা শাসক দলের তরফ থেকে জানানো না হলেও বিরোধীরা বারবার দাবি করছেন, শাসক দল তৃণমূল কোটি কোটি টাকা খরচ করছে তাদের নব জোয়ার কর্মসূচির জন্য। এই টাকা কোথায় থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠতেই রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী সেই রহস্য ফাঁস করেন।

বুধবার হুগলির কোন্নগরে বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। যে জনসভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বক্তব্য রাখার সময় যেমন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক তথ্য পেশ করেন ঠিক সেই রকমই তৃণমূলের নবজোয়ারের খরচ কোথায় থেকে আসছে তাও ফাঁস করেন।

তৃণমূলের নব জোয়ারের খরচ কোথায় থেকে আসছে তা জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, “নবজোয়ারের টাকা কে দিচ্ছে জানেন? ডিয়ার লটারী। আয়কর দফতরে ওই লটারি কোম্পানি জানিয়েছে, প্রতিমাসে তারা ২৫-৩০ হাজার টাকা এসবিআই-এর মাধ্যমে তৃণমূলের ইলেকট্ররালে দিচ্ছে। ডকুমেন্ট আমি পেয়ে গিয়েছি। সব তথ্য প্রমাণ সময় মতো তুলে ধরব। বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা এটা আমরা বন্ধ করব।” এর পাশাপাশি অভিষেককে কটাক্ষ করে জানান, ‘চলছে নব জোয়ার যাচ্ছি আমি তিহার’।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments