HomeStateকেন্দ্রকে কটাক্ষ করে মমতার মন্তব‍্য বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়

কেন্দ্রকে কটাক্ষ করে মমতার মন্তব‍্য বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বিচার বিভাগের স্বাধীনতা চাই, এই দাবিতে আরও একবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিতে সরব হয়েছেন তিনি । এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন, কেন্দ্রীয় সরকার বিচার ব্যবস্থার কাজকর্মে হস্তক্ষেপ করছে । এটাই নতুন পরিকল্পনা কেন্দ্রের বলে দাবি মমতার ।অতীতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বক্তব্য শোনা গিয়েছে । তিনি এও জানিয়েছেন, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে । এদিন হাসিমারা যাওয়ার পথে অনেকটা হালকা মেজাজেই ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । সেই সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে কলেজিয়াম বিতর্ক নিয়ে মুখ খুলে কেন্দ্রের বিরোধিতা করলেন তিনি ।প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের তরফ থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি নিয়োগের কলেজিয়ামের ক্ষেত্রে কেন্দ্রের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন করা হয় । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এই বিষয়ে আমার লিগাল সেল বা আইনজীবীদের সঙ্গে আলোচনা না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে যে কথা বলতে পারি, তা হল আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতার পক্ষে । কেন্দ্রের বিচারপতি নিয়োগের কলেজিয়ামে তাদের প্রতিনিধিত্বের কথা বলছে ৷ এর পেছনে তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ।’’এদিন মুখ্যমন্ত্রী দাবি তোলেন, বিচারপতিদের কলেজিয়ামের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় প্রতিনিধিত্ব থাকতে পারে ৷ তাহলে রাজ্যের প্রতিনিধিত্ব কেন থাকবে না । কিন্তু এর চূড়ান্ত ফলাফল কী হতে চলেছে ! এতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আপোস করা হবে । সেটাই চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী ।এদিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, গণতন্ত্রে বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম ।

সাধারণ মানুষ তাদের উপর ভরসা করে ৷ এখানে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় । তিনি তার দলের পক্ষ থেকেও জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বদাই বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছে । অতএব তৃণমূল কংগ্রেস বিচার বিভাগের উপর 100 শতাংশ আস্থা রাখছে । গণতন্ত্রে বিচারালয় মন্দিরের মতো । মানুষকে বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী । এক্ষেত্রে কোনও আপোস গ্রহণযোগ্য নয় ।আশঙ্কার সুরেই তিনি বলেছেন, ‘‘গণতন্ত্র এই মুহূর্তে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে । এই অবস্থায় আমাদের ভরসার স্থল হল বিচারালয় । আমরা তার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রাখি । অতএব এই বিচার বিভাগের উপর কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় ।’’

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments