HomeKolkataচিকিৎসকের বাড়ি থেকে ড্রামবন্দী মহিলার পচাগলা দেহ উদ্ধার

চিকিৎসকের বাড়ি থেকে ড্রামবন্দী মহিলার পচাগলা দেহ উদ্ধার

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিশি(অর্পিতা): কলকাতা লাগোয়া বাগুইআটির জগৎপুরে চিকিৎকের বাড়ি থেকে উদ্ধার হল মহিলার পচা গলা দেহ। একটি ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে ঢালাই করে রাখা ছিল দেহটি।
স্থানীয় সূত্রে খবর, জগৎপুর বাজারের সংলগ্ন চিকিৎসক গোপাল মুখোপাধ্যায় বাড়িটি পুরো ভাড়া দেওয়া ছিল। এদিন সেই বাড়ির তিনতলার ঘরের শৌচালয় থেকে দেহটি উদ্ধার হয়। যদিও মহিলার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন বাড়ির মালিক ডাক্তার গোপাল মুখোপাধ্যায় বাড়ি পরিষ্কার করতে এসে দেখেন, বাথরুমের মধ্যে একটি ড্রাম রয়েছে। যার ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো। সঙ্গে পচা গন্ধ পেয়েছিলেন তিনি। এর পর বাড়ির মালিক বাগুইআটি থানায় যান। পুলিশ এসে কাটার দিয়ে ড্রামের মুখ কাটে। দেখা যায়, ড্রামের মধ্যে মৃতদেহ রয়েছে।
এই খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মহিলাকে সনাক্ত করা যায়নি। কে বা কারা তাঁকে খুন করে ড্রামে ভরল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। চিকিৎসকের ভাড়াটেদের তথ্য তলাশ করে খুনিকে চিহ্নিত করার চেষ্টা শুরু করেছে পুলিশ। ওই বাড়িতে কারা যাতায়াত করত তা নিয়েও শুরু হয়েছে খোঁজ খবর। খতিয়ে দেখা হচ্ছে নিখোঁজের তালিকা।
ওই বাড়ির কোনও ভাড়াটিয়া ওই মৃতদেহ রেখেছেন কিনা সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাটি যথেষ্ট জনবহুল। এলাকায় একাধিক বাড়িতে ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভাড়াটিয়াদের সঠিক পরিচয়, নথি নিয়ে ভাড়া দেওয়া হয় কিনা সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে পুলিশের তরফে। তবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments