নিজস্ব প্রতিনিধি(রজত রায়): প্রাথমিকের টেট উত্তীর্ণদের প্রথম পর্যায়ে ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে গত মঙ্গলবার। এরই মধ্যে দ্বিতীয় দফা ইন্টারভিউ এর দিনক্ষণ ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্বিতীয় দফায় ইন্টারভিউ নেওয়া হবে কলকাতা জেলার ২৮২ জন পরীক্ষার্থীদের। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউ নেওয়া হবে।সেদিন সকাল দশটা থেকে দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ শুরু হয়ে যাবে।। পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের সময় স্থান সহ যাবতীয় তথ্য মিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে চাকরিপ্রার্থীরা চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পেট্রোল থেকে কল লেটার ডাউনলোড করে নিতে পারেন। ইন্টারভিউ এর গোটা প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি হবে।স্বচ্ছতা বজায় রাখার জন্য যে এই পদক্ষেপ তা বলাই ভালো। এর আগে প্রথম দফার ইন্টারভিউ এর ভিডিওগ্রাফি করা হয়েছিল। এদিকে দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ নেয়ার জন্য পরীক্ষকদের ল্যাপটপ দেওয়া হবে। পরীক্ষাগারে সরাসরি যাতে চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর দেখতে পারেন তার জন্য এই ল্যাপটপের ব্যবস্থা।এই নম্বর অনলাইনে পর্ষদের কাছে পৌঁছে যাবে। প্রাথমিক নিয়োগে মৌখিক পরীক্ষাতেও কারচুপির অভিযোগ উঠেছে। আদালতে ১৩৯ জন চাকরি প্রার্থী দাবি করেন, লিখিত পরীক্ষায় শূন্য পেয়েছেন এমন অনেকে লিখিত পরীক্ষায় পুরো নম্বর পেয়ে চাকরি পেয়েছেন। আবেদনের ভিত্তিতে মামলা কারীদের মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার নম্বর প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, চলতি বছরে ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে। প্রায় ৭ লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছেন। পাঁচ বছরের অপেক্ষার পর আয়োজিত হয় প্রাথমিক টেট। এরই মধ্যে ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রার্থীদের
ইন্টারভিউ এর দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। এর আগে গত ২৭ ডিসেম্বর কলকাতা জেলার ২০০ জন পরীক্ষার্থীদের প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়েছিল।




