HomeEntertainmentদ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত সলমনের

দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত সলমনের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): রবিবার সলমন খানের পরিবারে ফের বাজল বিয়ের সানাই। চুপিসাড়ে বিয়ে করলেন ভাইজানের ভাই, আরবাজ খান। রূপটান শিল্পী সুরা খানের হাত ধরে নতুন জীবন শুরু করলেন অভিনেতা-প্রযোজক। উপস্থিত থাকল দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা।
নতুন বউদিকে পরিবারে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন সলমন খান। দেখা গেল, ছোটভাই সোহেল খানকেও। বড়দিনের আগের রাতেই সলমন-আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল বিয়ের আসর। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজ-মালাইকার সন্তান আরহানও। নতুন মায়ের সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে ছবিও তুলতে গেল তাঁকে। আরবাজের পরনে ফ্লোরাল ব্লেজার। কনে সুরা খান বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডের রং মিলান্তি লেহেঙ্গা।
আরবাজ ইনস্টা লেখেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজ থেকে আমি এবং আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আর্শীবাদ ও শুভকামনা প্রার্থনা করছি’।
আরবাজের বোন, অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসাবে আরবাজের বিয়েতে পৌঁছেছিলেন রবিনা ও তাঁর মেয়ে রাশা। তাঁদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেন আরবাজের বউ। সলমনের পাশাপাশি সোহেল খান ও তাঁর দুই পুত্র, সেলিম-সলমা-হেলেন, অলভিরা-অতুলরা পৌঁছেছিলেন আরবাজের খুশিতে সামিল হতে। পৌঁছেছিলেন ইউলিয়া ভান্তুর, রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খান-সহ আরও অনেকে।
আরবাজ খানের আগামী ছবি পাটনা শুক্লার সেটেই নাকি শুরু এই প্রেম কাহানি। অবশেষে পরিণতি পেল আরবাজ-সুরার ভালোবাসার গল্প। একটা সময় বলিউডের আদর্শ দম্পতি হিসাবেই একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। ছেলেকে নিয়ে ছিল সুখে সংসার। তবে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। মালাইকা আরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ প্রেমে পড়েছিলেন বিদেশি জর্জিয়ার। ২২ বছরের বয়সের ফারাক বাধা হয়নি সম্পর্কে। কিন্তু চলতি মাসের গোড়াতেই সেই প্রেম ভাঙার গুঞ্জনে সিলমোহর দেন জর্জিয়া। মাস ঘুরতে না ঘুরতেই সুরাকে বিয়ে করলেন আরবাজ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments