নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,নিউটাউন: নিউটাউন ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত U-13 New Town Cricket Championship-এর ফাইনাল ম্যাচকে ঘিরে ছিল চরম উত্তেজনা ও উৎসাহ। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাতে ফাইনাল খেলার দিন মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদরা। তাঁদের মধ্যে ছিলেন প্রখ্যাত ফুটবলার মেহেরাজউদ্দিন ওয়াদু, ক্রিকেটার অনন্ত সাহা ও শিবসাগর সিং। তাঁদের উপস্থিতি ছোট ছোট খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে তোলে এবং ম্যাচে নতুন উদ্দীপনা যোগ করে।
এই সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়ানুষ্ঠানকে সফল করে তুলতে নিরলস পরিশ্রম করেছেন নিউটাউন ইয়ুথ ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। ক্লাবের প্রেসিডেন্ট অমিত কুমার সিনহা, ভাইস প্রেসিডেন্ট সম্রাট রায়, সেক্রেটারি নিকুঞ্জ সারিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রশান্ত গোপীনাথ, ট্রেজারার অমিতাভ ও হাতি, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার গোপাল জি রাম, গেম সেক্রেটারি বিবেক সিং ও অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি দীপেশ বড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও অনুষ্ঠানের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত দিক সামলান কালচারাল সেক্রেটারি দেবরূপ দাস, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি রাজিনিশ কুমার, আইটি সেল হেড কনক সরকার ও আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট রাজনীস কুমার। আইনি পরামর্শে ছিলেন লিগাল অ্যাডভাইজার শুভ্রাংশু দাস। সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন তুহিন শুভ্র দাস, অনুপম ঘোষ, সৌমেন পাল ও সুদীপ পাল।
খেলোয়াড়দের প্রশিক্ষণে ছিলেন হেড কোচ (ফুটবল) গৌতম ঘোষ ও তাপস মজুমদার। পাশাপাশি ব্যবস্থাপনায় সহযোগিতা করেন রঞ্জন শর্মা, অর্পণ শীল, বিশাল সিনহা ও কৃষ্ণ মিস্ত্রি। মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন ডঃ চঞ্চল ভট্টাচার্য ও ডঃ ময়ূখ দাস গুপ্ত, যাঁরা খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করেন।
সামগ্রিকভাবে, নিউটাউন ইয়ুথ ক্লাবের এই উদ্যোগ কেবল একটি ক্রিকেট টুর্নামেন্টই নয়, বরং আগামী দিনের ক্রীড়াবিদদের গড়ে তোলার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।




