মেষ রাশিঃ- মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি জটিলতায় ভরা। ছাত্ররা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। পড়াশোনায় রুচি কমবে। স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে বিরোধীদের থেকে সতর্ক থাকুন, কারণ তাঁরা আপনার ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে। এর ফলে মানসিক অবসাদের শিকার হবেন এই রাশির জাতকরা। ব্যয় বাড়বে। তবে নিজের সঞ্চয়ের কথা মাথায় রেখে অর্থ ব্যয় করতে হবে আপনাদের। তা না-হলে মাসের শেষে সমস্যা দেখা দেবে। যুবকদের আপনার সহযোগিতার প্রয়োজন রয়েছে, তাই বেশি করে সময় কাটান।
বৃষ রাশিঃ- বৃষ রাশির জাতকরা আজ কোনও বিবাদে জড়াবেন না। বাড়িতে থাকুন ও মন শান্ত রাখুন। কোনও কাজে ঝুঁকি থাকলে আজ তা এড়িয়ে চলুন, তা না-হলে লোকসান সম্ভব। লগ্নির জন্য দিন ভালো নয়। কেউ আপনার সাহায্য প্রত্যাশা করলে অবশ্যই তাঁর পাশে দাঁড়ান, এর ফলে মানসিক শান্তি অনুভব করবেন।
মিথুন রাশিঃ- মিথুন রাশির জাতকরা আজ ব্যবসায় ভালো উন্নতির সুযোগ পাবেন। এর ফলে আপনাদের মনে আনন্দ থাকবে। পড়ুয়ারা পড়াশোনায় রুচি রাখবেন। কর্মক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। স্বল্প দূরত্বের যাত্রার কথা চিন্তা করতে পারেন। মোটের ওপর আজকের দিনটি আপনার জন্য লাভজনক থাকবে। যে কোনও কাজে সাফল্য লাভ করবেন।
কর্কট রাশিঃ- কর্কট রাশির জাতকদের মনে কোনও কারণে জটিলতা থাকবে। পুরনো কথা মনে করে আনন্দিত হবেন। কার্যকালের সময়ে নিজের সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। তখনই আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। বরিষ্ঠদের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে। পুরনো বা পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। মহিলা বন্ধু ও আত্মীয়দের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পরিশ্রমের ওপর ভাগ্য নির্ভরশীল থাকবে আজ। তাই কঠিন পরিশ্রম করলে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এই রাশির জাতক।
সিংহ রাশিঃ-সিংহ রাশির জাতকরা সততার সঙ্গে পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন। পারিবারিক জীবনে দম্পতিরা আনন্দিত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে সন্ধ্যাবেলা কোথাও ঘুরতে যেতে পারেন। কারও সঙ্গে বিবাদ করলে বড়সড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনটি বিশেষ সাবধানতা অবলম্বন করুন।
কন্যা রাশিঃ-কন্যা রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে লাভের ভালো সুযোগ পাবেন এই রাশির জাতক। পড়ুয়াদের মন পড়াশোনায় বসবে। জীবনসঙ্গীর জীবনে একটি নতুন পথ উন্মুক্ত হবে। যাত্রার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। জমি-সম্পত্তির নথিপত্র সাবধানে রাখুন। কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবে।
তুলা রাশিঃ-তুলা রাশির জাতকরা আজ সমস্যার সমাধান খুঁদে পাবেন। আজ নিজের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। নিজের সমস্ত জিনিস যত্নে রাখুন, কারণ কোনও বিশেষ বস্তু হারিয়ে ফেলতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হবে আজ। সন্ধ্যা নাগাদ কোনও সুসংবাদ পাবেন এই রাশির জাতক। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হবে ও ব্যবসায় লাভান্বিত হবেন।
বৃশ্চিক রাশিঃ-বৃশ্চিক রাশির জাতকরা আজ পরিবার ও স্ত্রীর সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন। অফিসে বিশেষ পরিবর্তন চোখে পড়বে। আপনার কাজ সফল হবে। স্বল্প পরিশ্রমেই প্রচুর মান-সম্মান পেতে পারেন। নতুন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। এ সময় কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করবেন।
ধনু রাশিঃ-ধনু রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা রাজনীতি সংক্রান্ত এমন কোনও কাজ করবেন, যার জন্য দিন ভালো কাটবে। অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লাভান্বিত হবেন। তবে তাঁদের পিছনে অর্থ ব্যয় করতে হবে। পড়ুয়ারা নিজের পড়াশোনায় মনোনিবেশ করবেন। আপনার জীবন নতুন মোড় নেবে। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হবে।
মকররাশিঃ-মকর রাশির বরিষ্ঠ সদস্যরা কোনও কারণে চিন্তিত থাকবেন। এ কারণে আপনাদের মনে বিভ্রান্তি থাকবে। দিনের শুরুতে কারও সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। তবে আপনার ভালো চিন্তাভাবনার কারণে শীঘ্র তার সমাধান হবে। তাই অধিক চিন্তিত হবেন না। বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। অধিক পরিশ্রম করলে এবং ব্যবহার উন্নত করলে লাভান্বিত হবেন।
কুম্ভ রাশিঃ-কুম্ভ রাশির জাতকরা আজ যে কোনও কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। তা না-হলে নিজের লোকসান করে ফেলবেন। ধীরগতিতে কাজ করলে লাভান্বিত হবেন। আপাতত পড়ুয়াদের নিজের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। পারিবারিক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন। পরিশ্রমের ফলে যে কাজ করবেন, তার ভালো ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। অফিসের নতুন সহকর্মীরা আপনার কাজে সহযোগিতা প্রদান করবেন।
মীন রাশিঃ-মীন রাশির জাতকরা আজ সম্পূর্ণ লাভ অর্জন করবেন। যাত্রা ও বিনোদনের সুখ লাভ করবেন। সহকর্মীরা কাজে সাহায্য করবেন। তবে কাউকে কোনও কাজ করার জন্য বাধ্য করবেন না। ব্যবসা ও লগ্নি সংক্রান্ত কাজে সমস্যা চলছিল, তা আজ শেষ হবে। নতুন ব্যক্তিদের সাহায্যে নতুন কাজের সূচনা করতে পারেন। এর ফলে লাভান্বিত হবেন।




