HomeOfbitনিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ বুধবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার, রইলো রাশিফল...

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ বুধবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার, রইলো রাশিফল (12.04.2023):

spot_img
- Advertisement -

মেষঃ

আজ আপনি আবেগপ্রবণ থাকবেন ৷ যার ফলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে । অতিরিক্ত উৎসাহের সঙ্গে আপনি পড়ে থাকা কাজ শেষ করতে পারেন ৷ বাকি সময়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও চিন্তা করতে পারেন । নিজের অতীত ভুলগুলি নিয়েও ভাবতে পারেন ৷ সেগুলি শোধরানোর চেষ্টা করতে পারেন।

 

বৃষঃ

মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। আপনি যদি আজ আর্থিক সমস্যাগুলির সমাধান করে ফেলতে পারেন সেক্ষেত্রে সন্ধ্যের দিকে লাভবান হতে পারেন। পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে অভিভাবকেরা সন্তাদের প্রতি আজ রেগে যেতে পারেন। যাঁরা বেশ কিছু দিন যাবৎ অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ

নিজের জন্য অবসর সময় পেতে পারেন।

 

 

মিথুনঃ

পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোনো একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ আপনি কোনো কঠিন সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজকে আপনি সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে কোনো ধর্মীয় স্থানে গিয়ে সময় অতিবাহিত করতে পারেন। যার ফলে আপনার মন শান্ত হয়ে যাবে। জীবনসঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে।

 

 

কর্কটঃ

আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। বন্ধুদের কাছ থেকে আজ কোনো কাজে সহায়তা পাবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিতে হবে। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায়

থাকবে। তাই, দিনটিকে কাজে লাগান। কোনো সফরের সময়ে আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে।

 

 

 

সিংহঃ

যাঁরা এতদিন যাবৎ কোনোকিছু না ভেবেই অযথা অর্থব্যয় করছিলেন তাঁদের এবার সতর্ক হওয়া উচিত। নাহলে অদূর ভবিষ্যতে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হবে। পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। আজ আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদার জীবনের উপর একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে। কর্মক্ষেত্রে আপনি আজ আপনার কোনো কাজের জন্য সকলের কাছে প্রশংসা পাবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও কোনো কারণবশত আপনি সেটিকে নিজের মত করে কাটাতে পারবেন না।

 

কন্যাঃ

আজ আপনি কারোর কোনো সাহায্য ছাড়াই বিপুল পরিমানে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি আজ কোনো মানসিক চাপের মধ্যে থাকলেও শরীর সুস্থ থাকবে। আপনার সময়মতো সাহায্য আজ কাউকে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। কর্মক্ষেত্রে দিনটি নিঃসন্দেহে ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ ঘুমিয়ে অনেকটা সময় ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে।

 

তুলাঃ

মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ সবাইকে আকৃষ্ট করবে। যাঁরা ব্যবসা পরিচালনা করছেন তাঁরা আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা তাঁদের আর্থিকভাবে লাভবান করে তুলবে। কোনো ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে আজকের দিনটি ভালো। প্রেমের জীবন সুন্দর হবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

 

বৃশ্চিকঃ

আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। পরিবারে কোনো নতুন সদস্যের আগমন আজ আপনাকে মুগ্ধ করতে পারে। ভালোবাসার মানুষটির সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার জন্য আজ আপনি পরিবারের কোনো প্রবীণ সদস্যের সাথে আলোচনা করতে পারেন। দিনের শেষে আজকে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সময় দিতে চাইলেও সেই সময়ে আপনার কারোর সাথে তর্ক হতে পারে। যার ফলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে।

 

ধনুঃ

শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। আপনি আজ কোনো খেলাধূলার প্রতি আকৃষ্ট হবেন। আপনার স্ত্রী আজ আপনাকে ধূমপান ছাড়ার ক্ষেত্রে উৎসাহিত করবেন। পাশাপাশি, অন্যান্য বদভ্যাস পরিত্যাগ করার পক্ষেও এটি ভালো সময়। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আপনার চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ অত্যন্ত মূল্যবান।

 

মকরঃ

আজকে আপনি পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে কোনো পার্কে বা শপিং মলে যেতে পারেন। সবার সাথে আজ আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সতর্ক হন। নাহলে আপনি লোকসানের সম্মুখীন হতে পারেন। আত্মীয়দের সাথে কাজ করলে আপনি আজ লাভবান হবেন। জীবনসঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে।

 

কুম্ভঃ

কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। পাশাপাশি কোনো কাজে আজ সহকর্মীদের কাছ থেকে সাহায্যও পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর রাখা দরকার। অন্যথায় আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে পারেন। বন্ধুদের সাথে আজ ভালো সময় কাটবে। প্রেমের জীবনে আজ কোনো চমক ঘটতে পারে। বিবাহিত জীবনে আজ সুখ ও শান্তি বজায় থাকবে।

 

 

মীনঃ

পরিবারের সদস্যরা আজ আপনার কোনো কাজের অত্যন্ত প্রশংসা করবেন। আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতাটি শিখতে পারেন এবং সেটিকে সঠিকভাবে কাজেও লাগাতে পারেন। শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। এমন ব্যক্তিদের সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করে দিতে পারে। আপনি আজ একটি সুন্দর রোমান্টিক দিন উপহার পেতে পারেন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments