HomeEntertainmentপ্রয়াত হলেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ, ভেঙে পড়েছেন চুমকী-রিনা

প্রয়াত হলেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ, ভেঙে পড়েছেন চুমকী-রিনা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(আর্পিতা): বাংলা টেলিভিশনে আবার এক ছন্দপতন। খুব জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন। স্বাভাবিক ভাবেই টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বোন চুমকি ও রিনা চৌধুরী ভেঙে পড়েছেন কান্নায় এই খবর শোনা মাত্রই। যতদূর জানা যাচ্ছে, চলতি বছর ২১ অগাস্ট প্রয়াত হয়েছিলেন অঞ্জন চৌধুরীর স্ত্রী জয়শ্রী চৌধুরী। এরপর আবার ওই একই বাড়ির আরো একজন সদস্যর চলে যাওয়া কেউ মেনে নিতেই পারছে না।সূত্র মারফত জানা যাচ্ছে , কিছুদিন আগে সেটে তিনি অসুস্থ বোধ করেন সন্দীপ বাবু। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় একবালপুরের একটি হাসপাতালে। মঙ্গলবার সংশ্লিষ্ট হাসপাতালে সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় পদক্ষেপ করছিলেন। এমনকী, স্টেন্ট বসানোর কথাও চলছিল। কিন্তু, তা সম্ভব হয়নি।পরিবারসূত্রে জানা যায়, তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি অনেক আগে থেকেই ছিল। পাশাপাশি লিভারের সমস্যাতেও ভুগছিলেন তিনি। সন্দীপ অত্যন্ত খাদ্যপ্রিয় মানুষ ছিলেন। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকরা খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকার কথা বললেও তিনি তা শুনতেন না

ফলে তাঁর লিভারের সমস্যাও বাড়ছিল। আর সেই সব থেকেই আজ এই অবস্থা হয় তার। সম্প্রতি উড়ন তুবড়ি ধারাবাহিকের পরিচালনা করছিলেন তিনি কিন্তু শেষ টুকু আর পারলেন না। তার আগেই চলে গেলেন সন্দীপ চৌধুরী। তার প্রয়াণে গোটা বিনোদন জগৎ শোকাস্তব্দ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments