নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): উৎসবের আমেজে আবারও ‘মায়াবী’ হয়ে উঠলেন উরফি জাভেদ। আবছা আলোয় শুধু স্কার্ট পরেই ক্যামেরার সামনে। ঊর্ধ্বাঙ্গে সুতোটিও নেই। অঙ্গ ঢাকলেন এক প্লেট আর এক গ্লাস ফলের রস দিয়ে! হ্যাঁ, এমনটাই কাণ্ড ঘটিয়েছেন উরফি। যা দেখে হতবাক নেটিজেনরা। উরফির এই ভিডিওর নিচে, অনেকেই লিখছেন, ঝটপট কেক ও রস খেয়ে ফেলুন তো!ক্রিসমাসের দু’দিন পর, মঙ্গলবার ফের খাবার হাতে হাজির মডেল-তারকা। ডান হাতে প্লেটের উপর প্যানকেক। ক্রিমের ফাঁকে স্ট্রবেরি আর ব্লুবেরির সাজ। আর বাঁ হাতে ধরা জুসের গ্লাস। সেগুলির আড়ালেই ঢাকা পড়েছে উরফির বক্ষসম্পদ! উরফির গলায় আকর্ষণীয় এক নেকলেস। যাতে রং মিলিয়ে রয়েছে লাল, সাদা আর কালো ফুল। হাতে ধরা সাদা প্লেট আর স্কার্টের কালো রঙের সঙ্গে দিব্যি মানিয়েছে সেই সাজ। হলুদ আলোর সঙ্গেও ভারসাম্য রেখেছে হাতে জুসের রং। উরফির নতুন ভিডিয়োতেও ভুল ধরার জো নেই! অনেকে বলাবলি করছেন, জুস গাঢ় এবং রঙিন বলেই লজ্জা নিবারণ হল এ যাত্রায়। তবে, শোরগোল পড়ল ক্যাপশনে। উরফি লিখেছেন, ‘ব্রেকফাস্ট!’হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। এবার প্রায় নগ্ন অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছেন সোশ্যাল মিডিয়ার তারকা।
দিওয়ালিতে এমনই রং মিলিয়ে ঘরে বসে লাড্ডু হাতে ভিডিয়ো পোস্ট করেছিলেন ‘ফ্যাশনিস্তা’। সেই লাড্ডুতেই ছিল বক্ষদেশ আড়াল করার ব্যবস্থা। নতুন বছরে আবার কী চমক নিয়ে আসেন অভিনেত্রী, তারই অপেক্ষা!




