HomePoliticsবড় চমক দিতে পারে বিজেপি! ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে পারেন প্রতিমা ভৌমিক!

বড় চমক দিতে পারে বিজেপি! ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে পারেন প্রতিমা ভৌমিক!

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): ত্রিপুরার রাজনীতিতে গত কয়েক বছর ধরে উঠে আসছে এক নাম প্রতিমা ভৌমিক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি নাকি হতে পারেন ভারতের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গতকাল ত্রিপুরার নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকে শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। কে হতে চলেছেন এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী।জানা গিয়েছে এবার বিজেপি আইপিএফটি জোটের মুখ্যমন্ত্রী হতে পারেন প্রতিমা ভৌমিক। প্রসঙ্গত বিপ্লব দেবের পর বিজেপি ভরসা রেখেছিল প্রফেসর মানিক সাহার উপর। কিন্তু তারপরেও নাকি ড্যামেজ কন্ট্রোল হয়নি। এবার অনুমান ত্রিপুরায় আসতে পারেন মহিলা মুখ্যমন্ত্রী।সূত্রের খবর জোটের শীর্ষ নেতৃত্ব প্রতিমা ভৌমিক মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন। বর্তমানে সামাজিক ন্যায়বিচার এবং মহিলা ক্ষমতায়নের মন্ত্রী তিনি। লোকসভা নির্বাচনের আগে তাকে দিয়েই নাকি এবার ত্রিপুরার সমস্ত দলীয় ক্ষত সারাবে বিজেপি শিবির। অবশ্য বিজেপির একাংশের দাবী এবার মুখ্যমন্ত্রী থাকছেন মানিক সাহা।

প্রতিমা ভৌমিক যদি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন তবে তিনি হবেন উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ত্রিপুরার ছোট্ট গ্রাম ধানপুরে তার জন্ম। ছোটবেলা থেকেই দারিদ্র তাকে সঙ্গী করে তিনি এগিয়ে গিয়েছেন।

আদিবাসী অধ্যুষিত এলাকায় তার হাত ধরেই নাকি এগিয়ে এসেছে বিজেপি শিবির। পূর্ব ভারতের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন তা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। তাই তার উপরেই নাকি এবার ভরসা রাখতে চলেছে ত্রিপুরার বিজেপি।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments