নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): ছোটবেলাতেই তুনিশা শর্মার অভিনয় জীবন শুরু হয়েছিল। শিশুশিল্পী হিসেবে ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালানের মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। পরে হিন্দি সিরিয়ালের জগতেও সাফল্য পান। প্রয়াত অভিনেত্রীই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। মায়ের জন্য কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন, এমন কথাই শোনা যাচ্ছে।
মাত্র ১৩ বছর বয়স থেকে টেলিভিশনে কাজ শুরু করেছিলেন তুনিশা। সাফল্য ধরা দিয়েছিল তাঁর হাতের মুঠোয়। একে পর এক কাজের প্রস্তাব এসেছে তাঁর কাছে। টিভি সিরিয়াল, মিউজিক ভিডিয়ো দাপিয়ে বেরিয়েন তরুণ অভিনেত্রী। মাত্র ২০ বছরেই জনপ্রিয়তার অনেকটা চুড়ায় পৌঁছে গিয়েছিলেন। অল্প বয়সেই কয়েক কোটি টাকার সম্পত্তি বানিয়েছিলেন তুনিশা। জানা গিয়েছে, তুনিশা শর্মার মোট সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকা। যা অভিনেত্রী রেখে গিয়েছেন তাঁর মায়ের নামে।
‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ সিরিয়ালের সেটে গত ২৪ ডিসেম্বর তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে শোনা গিয়েছিল, সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানের মেকআপ রুমে তুনিশার মরদেহ পাওয়া গিয়েছে। কিন্তু পরে আবার শোনা যায়, ঘরটি শৌচালয়ের দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। ইতিমধ্যেই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তাঁর সিরিয়ালের সিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন সেটে উপস্থিত থাকা অভিনেতা ও কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মঙ্গলবার মুম্বইয়ে তুনিশা শর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু তারকা পৌঁছে গিয়েছিলেন তরুণ অভিনেত্রীর শেষ যাত্রার সাক্ষী থাকতে। অশ্রুভরা চোখে দেখা মিলেছে প্রয়াত অভিনেত্রীর মায়ের। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেমিক শেহজান খানের মা এবং বোনও।




