HomeEntertainmentবিয়ের আংটি খুলে ফেললেন অভিষেক, বিচ্ছেদ কি আসন্ন?

বিয়ের আংটি খুলে ফেললেন অভিষেক, বিচ্ছেদ কি আসন্ন?

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশকুমার): নিন্দুকদের মুখে ছাই দিয়ে ১৫ বছরের বেশি একসঙ্গে কাটিয়ে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু হঠাৎ করে তাঁদের সুখের সংসারে অশান্তির আঁচ! পরিস্থিতি এতটাই জটিল যে, স্বামীর ঘর ছেড়ে নিজের বাড়িতে গিয়ে উঠেছেন অভিনেত্রী। এবার দেখা গেল অভিষেক বাঁ হাতের অনামিকা থেকে খুলে ফেলেছেন বিয়ের আংটি। তাহলে কি সত্যিই দু’জনের বিচ্ছেদ আসন্ন!
২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য। তার পর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি ‘বচ্চন বহু’ হিসাবেও পরিচিতি পান তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বর্যার। অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনও অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বর্যা একা উপস্থিত ছিলেন। সব সময় অভিষেকের সঙ্গেই দেখা যেত তাঁকে। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। এমনকি, বচ্চন পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে না ঐশ্বর্যাকে। গত ১ নভেম্বর ৫০ বছরে পা দিলেন ঐশ্বর্যা। কিন্তু বচ্চন পরিবারের অন্য সদস্যেরা অদ্ভুত ভাবে নীরব থাকলেন। ইনস্টাগ্রামের পাতায় ঐশ্বর্যার একটি সাদা-কালো ছবি পোস্ট করে অভিষেক দায়সারা ভাবে লিখেছিলেন, ‘‘শুভ জন্মদিন’’।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইভেন্টে হাজির হয়েছিলেন অভিষেক। সেই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সেই ছবিতে দেখা যাচ্ছে, নিজের লুক অনেকটাই বদলে ফেলেছেন। কিন্তু তার থেকেও বেশি নজর কেড়েছে অভিষেকের বাঁ হাতের আঙুল। কারণ দেখা যাচ্ছে, আঙুলে নেই বিয়ের আংটি। যা সবসময় পরে থাকতেন। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, অনুরাগীরা ক্রমাগত মন্তব্য করে গিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন— আমি কাউকে টুইটারে এটি উল্লেখ করতেও দেখেছি। এটা কতটা সত্য জানি না, তবে আমি সব সময় ভাবতাম যে বচ্চন পরিবারে বিবাহবিচ্ছেদ অসম্ভব, এটা প্রত্যাশিত ছিল না।
গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম, অভিষেকের আঙুলে দেখা গেল না তাঁদের বিয়ের আংটি। অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙা নিয়ে কম জলঘোলা হচ্ছে না। যদিও কেউ কেউ বলছেন, পুরোটাই মিডিয়ার রটানো গুজব। এই খবরের সত্যতা নেই। কিন্তু কথায় আছে, যা রটে, তার কিছুটা তো বটে! তাই বলিউডের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি-ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। আর গোটা বিষয়টাতেই অভিষেক একেবারে মৌন। সেই কারণেই দাম্পত্য সম্পর্ক ভাঙতে চলেছে। ইতিমধ্যে নানারকম জল্পনা চলছে। আর তার মাঝেই দেখা গেল, অভিনেতার আঙুলে নেই বিয়ের আংটি। তাহলে কি বিচ্ছেদই ভবিতব্য অভিষেক-ঐশ্বর্যর?

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments