HomeKolkataরবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীভিত্তিক সিনেমা "রবীন্দ্রনাথ" খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীভিত্তিক সিনেমা “রবীন্দ্রনাথ” খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ,কলকাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “রবীন্দ্রনাথ”। ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে শুরু করে কবির শৈশব, কিশোর বয়স এবং কাদম্বরী দেবীর মৃত্যু পর্যন্ত সময়কাল এই সিনেমায় তুলে ধরা হয়েছে। দর্শক এবার বড়পর্দায় দেখতে পাবেন রবিঠাকুরের জীবনের অনেক অজানা অধ্যায়।

“Jimmy Films Studio”–এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন জিম্মি দাস। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় আছেন বিশিষ্ট অভিনেতা বিপ্লব চ্যাটার্জী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর চরিত্রে দেখা যাবে অভিষেক চ্যাটার্জীকে এবং কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করেছেন জয়শ্রী ব্যানার্জী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সংহিতা, মেঘাশ্রী, বিশ্বজিৎ,সনোথ, শঙ্খজিৎ, সৌম্যজিৎ, দেবাংশু, সুব্রত, মুকুল প্রমুখ।

চলচ্চিত্রের সংগীত পরিচালনায় সাহেব চক্রবর্তী। ২৫শে বৈশাখ বিশেষ দিনে মুক্তি পেয়েছে সিনেমার একটি গান “আমারো পরানো যাহা চায়”—সাহেব চক্রবর্তীর কণ্ঠে গাওয়া এই গানটির ভিডিও এখন দর্শক উপভোগ করতে পারবেন Jimmy Films Studio-র অফিসিয়াল Facebook Page ও YouTube Channel-এ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments