HomeCountryরাজস্থানে ট্রাক্টর দিয়ে ভাইকে ৮ বার ধরে থেঁতলে মারল দাদা!

রাজস্থানে ট্রাক্টর দিয়ে ভাইকে ৮ বার ধরে থেঁতলে মারল দাদা!

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): জমি এবং সম্পত্তি সংক্রান্ত বিবাদের জের। সেই রাগে নিজেরই ভাইকে খেতের মধ্যে ট্রাক্টর দিয়ে পিষে মারল দাদা! একবার দুবার নয়, এগিয়ে-পিছিয়ে ৮ বার ধরে ভাইয়ের শরীরের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে গেল দাদা, যতক্ষণ না তাঁর মৃত্যু হচ্ছে! ভয়ঙ্কর সেই হত্যাকাণ্ডের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে।
জমি এবং সম্পত্তি সংক্রান্ত বিবাদের জের। সেই রাগে নিজেরই ভাইকে খেতের মধ্যে ট্রাক্টর দিয়ে পিষে মারল দাদা! একবার দুবার নয়, এগিয়ে-পিছিয়ে ৮ বার ধরে ভাইয়ের শরীরের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে গেল দাদা, যতক্ষণ না তাঁর মৃত্যু হচ্ছে! ভয়ঙ্কর সেই হত্যাকাণ্ডের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে।
ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান সকলে। নির্পতের বাড়ির লোকজন দামোদরকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। একবার দুবার নয়, ভাইয়ের মৃত্যু না হওয়া পর্যন্ত টানা ৮ বার সে নির্পত সিংয়ের উপর দিয়ে ট্রাক্টর চালাতেই থাকে। সকলের চোখের সামনেই দামোদর নির্পতকে পিষে মারে বলে জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, ভরতপুরে বাহাদুর সিং এবং আতর সিংয়ের মধ্যে ওই জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। দুই ভাইয়ের পরিবারও একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়েছে বিভিন্ন সময়ে। বুধবার সকালে বাহাদুর সিংয়ের পরিবার যায় ওই জমিতে। অথর সিংয়ের পরিবার পৌঁছায় কিছু পরেই। অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি। দু’পক্ষই লাঠি নিয়ে তেড়ে যায়। শুরু হয় পাথর ছোঁড়াছুঁড়ি।
গ্রামবাসীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন যে গুলির আওয়াজও শোনা গিয়েছে। মারামারির মধ্যেই আতর সিংয়ের ছেলে নিরপত পড়ে যায়। অন্য পক্ষের ট্রাক্টরে ছিল সম্পর্কে তাঁর ভাই দামোদর। ট্রাক্টর বারবার পিষে দিতে থাকে নিরপতকে। মারামারিতে ১০ জন আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘিরে রাজ্যের সরকারে আসীন কংগ্রেসকে আক্রমণের নিশানা করেছে বিজেপি।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments