HomeNewsসরকারি নির্দেশ নেই! তবুও বিডিও অফিসে জমা নেওয়া হচ্ছে আবাস যোজনার আবেদন...

সরকারি নির্দেশ নেই! তবুও বিডিও অফিসে জমা নেওয়া হচ্ছে আবাস যোজনার আবেদন পত্র

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়):.চোপড়ায় ফের নতুন করে আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিতে হুজুগে আবেদনপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে। এরই মধ্যে আবাসের তালিকা ঘিরে টাকা তোলা থেকে শুরু করে বেশ কিছু অনিয়মকে সামনে রেখে আসরে নেমেছে বিরোধীরা। ইতিমধ্যে ব্লক প্রশাসনের কাছে নালিশ জানানোর পাশাপাশি দাবিপত্র পেশ করেছেন। শুক্রবার চোপড়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সুভাষনগর এলাকায় একাংশ বাসিন্দা তালিকায় নাম না উঠায় বঞ্চনার অভিযোগে বিডিও অফিসের সামনে জড়ো হয়ে ক্ষোভ উগড়ে কার্যত বিক্ষোভ শামিল হয়। যদি শিবিরের কাব্য এলাকায় জনপ্রতিনিধিরা পিঠ বাঁচাতে সাধারন মানুষকে নতুন করে আবেদন করার জন্য অনুরোধ করেন। যদিও এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করেছেন।আর এদিকে বিডিও অফিসে নতুন করে আবাস যোজনায় ঘর পেতে আবেদন জমা দিতে ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। এবার ভিড় সামাল দিতে গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ঘরের জন্য আবেদন জমা দেওয়া শুরু করেছেন। আবেদনপত্র জমা নেওয়ার জন্য বিডিও অফিসে দুটি বক্স রাখা হয়েছে। যদিও পঞ্চায়েত ও প্রশাসনের দাবি নতুন করে আবাস যোজনায় আবেদন করার কোন নির্দেশিকা নেই। যদি এমনটাই হয় তাহলে দপ্তরে বাক্স পাতানো হয়েছে কেন? প্রশ্ন তুলছেন অনেকেই।বিডিও অফিসের কর্মীদের বক্তব্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা থেকে কয়েকদিন ধরে মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা চেয়ে আবেদন জমা করতে আসছেন। এত মানুষকে ফেরানো সম্ভব নয়। সেকারণে বাইরে বাক্স রাখা হয়েছে। উপভোক্তারা নিজেরাই বাক্সে আবেদন রেখে যাচ্ছেন। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন বলেন, ‘আবেদন জমা দেওয়াকে ঘিরে প্রতিদিন অফিসে ভিড় বাড়ছে। তাদের কারা পাঠাচ্ছেন জানা নেই।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments