সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ভোমরা স্থলবন্দরে গ্রীন লাইন পরিবহনের কাউন্টারে বাংলাদেশ-ভারত বাস চলাচল উদ্বোধন করা হয়।
ভাড়া সহ অন্যান্য তথ্যঃ
গ্রিনলাইন পরিবহনের মাধ্যমে ভোমরা বন্দর দিয়ে ভারতে যেতে পারবেন যাত্রীরা। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া ১৪ শ’ টাকা, আর কলকাতা থেকে ঢাকা ভাড়া ধরা হয়েছে ১১ শ’ রুপি।
তবে সাতক্ষীরা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া নেয়া হবে ৫০০ টাকা।




